ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • লাশ নিয়ে পাওনাদারের বাড়িতে স্বজনদের অবস্থান

    লাশ নিয়ে পাওনাদারের বাড়িতে স্বজনদের অবস্থান
    লাশ নিয়ে পাওনাদারের বাড়িতে স্বজনদের অবস্থান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর মহিপুরে দীর্ঘ দুই বছর ধরে পাওনা টাকার শোক সইতে না পেরে মৃত্যুর অভিযোগে সুনীল চন্দ্র দাস (৪০) নামের এক মৃত ব্যক্তির লাশ নিয়ে পাওনাদের বাড়িতে অবস্থান করেছে তার স্বজনরা।

    শনিবার রাত নয়টায় আলীপুরের নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়। পরে ‍আজ সকাল নয়টা থেকে পাওনাদার ইউসুফ মুসুল্লির বাড়িতে অবস্থান করে তারা। বেলা এগারোটার দিকে পুলিশের হস্তক্ষেপে সুষ্ঠ সমাধানের আশ্বাসে স্বজনরা লাশ সৎকারের উদ্দেশ্যে ফিরিয়ে নিয়ে যায়।

    স্বজনদের অভিযোগ, প্রায় দুই বছর আগে জমি দেয়ার কথা বলে সুনীল চন্দ্রের কাছ থেকে ১১ লাখ টাকা নেয় স্থানীয় ইউসুফ মুসুল্লী। দীর্ঘদিন ধরে টাকা ফিরিয়ে দেয়ার বেশ কয়েকটি ওয়াদা দেয় সে। পরে টাকার শোক সইতে না পেরে গতকাল রাতে সুনীল চন্দ্রের মৃত্যু হয়।

    এ বিষয়ে ইউসুফ মুসুল্লীর সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে মহিপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, ঘটনাস্থলে তিনি নিজে উপস্থিত হয়ে সুষ্ঠ সমাধানের আশ্বাস দিলে স্বজনরা লাশ ফিরিয়ে নিয়ে যায়।


    কেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ