ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ‍উজিরপুরে সুরভী পরিবহনের চাপায় নিহত ৩ উজিরপুরে আলোচিত তুবার বাবাকে সংশোধনের জন্য পাঠানো হলো রিহ্যাবে ভোল‍ায় চরে প্রসববেদনা মানেই আতঙ্ক, খেয়া না পেলে অনিশ্চিত জীবন বরিশালে ৮ কলেজে একাদশে এবারও মেলেনি কোনো শিক্ষার্থী দাবি আদায়ে ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালসের শ্রমিকদের অনশন বরিশালে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদ্‌যাপন বিদেশে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের দক্ষতা ও কর্মমান আরও উন্নত করা প্রয়োজন: বিভাগীয় কমিশনার সংবিধানে ফিরছে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’, জানুয়ারিতে সংশোধন বিল অসুস্থ সাংবাদিক বেলায়েত বাবলুকে হাসপাতালে দেখতে গেলেন প্রেসক্লাব নেতৃবৃন্দ  ৭ মাসের অন্তঃসত্ত্বাকে তিন যুবকের লাথি, গর্ভপাতের পর নবজাতকের মৃত্যু
  • ভ্যাকসিন নিয়ে আগামীতে আর কোন সংকট হবে না: পররাষ্ট্রমন্ত্রী

    ভ্যাকসিন নিয়ে আগামীতে আর কোন সংকট হবে না: পররাষ্ট্রমন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনার ভ্যাকসিন নিয়ে আগামীতে আর কোন সংকট হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। শনিবার ঢাকায় অ্যাস্ট্রাজেনেকার ২ লাখ ৪৫ হাজার ২০০ ডোজ টিকা পৌঁছার পর তিনি এ কথা জানান।

    পররাষ্ট্রমন্ত্রী বলেন, পরের চালানের টিকা আসবে শুক্রবার। মোট সংখ্যা হবে ২৯ লাখ থেকে বেড়ে ৩০ লাখ ৫০ হাজার।   

    এর আগে জাপান থেকে কোভ্যাক্সের আওতায় অ্যাস্ট্রেজেনেকার করোনাভাইরাস প্রতিরোধী টিকার ২ লাখ ৪৫ হাজার ২০০টি ডোজ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার বিকাল ৩টা ২০ মিনিটে এসে পৌঁছে।

    বিমানবন্দরে টিকাগু‌লো গ্রহণ করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র স‌চিব মাসুদ বিন মো‌মেন ও ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। 

    উল্লেখ্য, বাংলাদেশকে ৩০ লাখ টিকা দেওয়ার ঘোষণা দিয়েছে জাপান। শনিবার প্রথম ধাপে ২ লাখ ৪৫ হাজার ২০০টি ডোজ ​টিকা এসেছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ