ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ‍উজিরপুরে সুরভী পরিবহনের চাপায় নিহত ৩ উজিরপুরে আলোচিত তুবার বাবাকে সংশোধনের জন্য পাঠানো হলো রিহ্যাবে ভোল‍ায় চরে প্রসববেদনা মানেই আতঙ্ক, খেয়া না পেলে অনিশ্চিত জীবন বরিশালে ৮ কলেজে একাদশে এবারও মেলেনি কোনো শিক্ষার্থী দাবি আদায়ে ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালসের শ্রমিকদের অনশন বরিশালে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদ্‌যাপন বিদেশে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের দক্ষতা ও কর্মমান আরও উন্নত করা প্রয়োজন: বিভাগীয় কমিশনার সংবিধানে ফিরছে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’, জানুয়ারিতে সংশোধন বিল অসুস্থ সাংবাদিক বেলায়েত বাবলুকে হাসপাতালে দেখতে গেলেন প্রেসক্লাব নেতৃবৃন্দ  ৭ মাসের অন্তঃসত্ত্বাকে তিন যুবকের লাথি, গর্ভপাতের পর নবজাতকের মৃত্যু
  •  ফের করোনার টিকাদান কার্যক্রম শুরু

     ফের করোনার টিকাদান কার্যক্রম শুরু
    ছবি: প্রতীকী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চারদিন বন্ধ থাকার পর শনিবার (২৪ জুলাই) থেকে ফের করোনার টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। এর আগে, ঈদের ছুটির তিনদিন এবং শুক্রবারসহ (সাপ্তাহিক ছুটির দিন) চারদিন টিকাদান কার্যক্রম বন্ধ ছিল।  

    রাজধানীসহ সারাদেশে সুরক্ষা অ্যাপে নিবন্ধন করে যারা টিকা নেয়ার ক্ষুদে বার্তা পেয়েছেন তারা আজ টিকা নিতে বিভিন্ন মেডিকেল কলেজ, হাসপাতাল ও জেলা সদর হাসপাতালে যাচ্ছেন। 

    স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, গত ১৯ জুলাই পর্যন্ত ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ডের কোভিশিল্ডের প্রথম ডোজের টিকা নিয়েছেন ৫৮ লাখ ২০ হাজার ৩৩ জন এবং দ্বিতীয় ডোজের টিকা নেন ৪২ লাখ ৯৮ হাজার ৮৬ জন। 
    টিকার মজুত শেষ হওয়ায় প্রথম ডোজের টিকা নিলেও কোভিশিল্ডের দ্বিতীয় ডোজের টিকা এখনো অনেকেই পাননি। কোভ্যাক্সের আওতায় জাপান সরকারের উপহারের প্রায় আড়াই লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা আসছে শনিবার (২৪ জুলাই) বিকেলে। যারা দ্বিতীয় ডোজের টিকা পাননি তাদের অগ্রাধিকার ভিত্তিতে এ টিকা দেয়া হবে।

    এছাড়াও সিনোফার্মের প্রথম ডোজের টিকা নিয়েছেন ১০ লাখ ৪৯ হাজার ৬৬০ জন এবং দ্বিতীয় ডোজ নেন তিন হাজার ৩১৯ জন, ফাইজারের প্রথম ডোজ নেন ৫০ হাজার ১০৪ জন এবং মর্ডানার প্রথম ডোজের টিকা নিয়েছেন দুই লাখ ৬৯ হাজার ৫৩৭ জন। উল্লেখ্য, বর্তমানে দেশে সিনোফার্ম, ফাইজার ও মডার্নার টিকা প্রদান করা হচ্ছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ