ঢাকা শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ইসরায়েলে একদিনে ১৪০ জন আহত, ছয় দিনে নিহত ১০ জন বরিশালে‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক জমে উঠেছে বরিশালে কোটি টাকার ইফতার বাজার  পাচারকালে ইলিশা ফেরিঘাটে ১৩৬০ বস্তা ইউরিয়া সারসহ চার ট্রাক আটক ববিতে নির্মাণকাজে চাঁদা দাবি, ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু ঈদে পরিবহন বাড়তি ভাড়া নিলে সেই পরিবহনের রুট পারমিট বাতিল হবে: মন্ত্রী বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ, কমলো ৫০ শতাংশ লাইট-এসি ডিউটি ফাঁকি দিয়ে প্রাইভেট প্র্যাকটিস, চিকিৎসকের লাইসেন্স স্থগিত
  • ইসির ১৬০ কর্মী করোনায় আক্রান্ত, মৃত্যু ৭

    ইসির ১৬০ কর্মী করোনায় আক্রান্ত, মৃত্যু ৭
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনাভাইরাসে এ পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) ১৬০ জন কর্মকর্তা-কর্মচারী আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন সাতজন। রোববার (২৫ জুলাই) এ তথ্য জানিয়েছেন ইসির যুগ্মসচিব মো. আবুল কাসেম।

    তিনি বলেন, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আজই ইসির দুজন মারা গেছেন। তারা হলেন, সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইসরাইল হোসেন ও ইসির কর্মী মোহাম্মদ এনামুল হক। এ নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইসির সাত কর্মকর্তা-কর্মচারী মারা গেলেন।


    তিনি বলেন, এ পর্যন্ত নির্বাচন কমিশনের মোট ১৬০ জন কর্মকর্তা-কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৭১ জন। বাকিরা কেউ হাসপাতালে আবার কেউ বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।

    এর আগে, নারায়ণগঞ্জ বন্দর থানায় কর্মরত সাবেক উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাইবুর ও ঝিনাইদহের কালিগঞ্জের অফিস সহায়ক মো. বাবলুর করিম, মৌলভীবাজারের রাজনগর উপজেলার সাবেক নির্বাচন কর্মকর্তা আলিফ লায়লা, চট্টগ্রামের সাবেক জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা মো. আতাউর রহমান এবং পটুয়াখালীর কলাপাড়ার সাবেক অফিস সহায়ক শহিদুল ইসলাম করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন বলেও জানান ইসির যুগ্মসচিব।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ