ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ‍উজিরপুরে সুরভী পরিবহনের চাপায় নিহত ৩ উজিরপুরে আলোচিত তুবার বাবাকে সংশোধনের জন্য পাঠানো হলো রিহ্যাবে ভোল‍ায় চরে প্রসববেদনা মানেই আতঙ্ক, খেয়া না পেলে অনিশ্চিত জীবন বরিশালে ৮ কলেজে একাদশে এবারও মেলেনি কোনো শিক্ষার্থী দাবি আদায়ে ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালসের শ্রমিকদের অনশন বরিশালে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদ্‌যাপন বিদেশে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের দক্ষতা ও কর্মমান আরও উন্নত করা প্রয়োজন: বিভাগীয় কমিশনার সংবিধানে ফিরছে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’, জানুয়ারিতে সংশোধন বিল অসুস্থ সাংবাদিক বেলায়েত বাবলুকে হাসপাতালে দেখতে গেলেন প্রেসক্লাব নেতৃবৃন্দ  ৭ মাসের অন্তঃসত্ত্বাকে তিন যুবকের লাথি, গর্ভপাতের পর নবজাতকের মৃত্যু
  • ‘জরুরি’ পাসপোর্ট আবেদন জমা নেওয়া হচ্ছে

    ‘জরুরি’ পাসপোর্ট আবেদন জমা নেওয়া হচ্ছে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনা সংক্রমণ রোধে দেশে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ চলছে। বিধিনিষেধের সঙ্গে সমন্বয় করে কার্যক্রম সীমিত রেখেছে বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতর।

    অধিদফতর জানায়, শুধুমাত্র জরুরি, অতীব জরুরি ক্যাটাগরিতে (এক্সপ্রেস-সুপার এক্সপ্রেস) পাসপোর্টের আবেদন গ্রহণ করা হচ্ছে। এছাড়াও গুরুত্বপূর্ণ (ভিআইপি, সামরিক বাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক ব্যক্তিত্ব) ব্যক্তিদের ছাড়া আপাতত অন্যসব পাসপোর্ট আবেদন জমা নেওয়া হচ্ছে না। আগামী ৫ আগস্ট পর্যন্ত এভাবেই কার্যক্রম চালাবে অধিদফতর।


    বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক ও মুখপাত্র মেজর জেনারেল মোহাম্মদ আইয়ুব চৌধুরী বলেন, সরকারি বিধিনিষেধে জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী সীমিত পরিসরে চলছে পাসপোর্ট অধিদফতরের কাজ। সেক্ষেত্রে শুধুমাত্র জরুরি ভিত্তিতে ফি জমা দেওয়া আবেদনগুলো গ্রহণ করা হচ্ছে। পাশাপাশি পাসপোর্ট ডেলিভারির কাজও চলছে। বিধিনিষেধ সংক্রান্ত পরবর্তী নির্দেশনা পেলে আগের মতো পুরোদমে সব ধরনের পাসপোর্টের আবেদন করা হবে।

    এ বিষয়ে ঈদের আগে একটি অফিস আদেশ জারি করে অধিদফতর। এতে উল্লেখ করা হয়, অধিদফতরের প্রধান কার্যালয়ের সব শাখার দাফতরিক কার্যক্রম সীমিত পরিসরে চলমান থাকবে। এছাড়াও অধিদফতরের আগারগাঁওয়ের পার্সোনালাইজেশন সেন্টারে স্বাস্থ্যবিধি মেনে কার্যক্রম চালু থাকবে। উত্তরার পাসপোর্ট পার্সোনালাইজেশন কমপ্লেক্স, ই-পাসপোর্ট প্রিন্টিং ও ব্যাসিক ক্লিয়ারেন্স শাখার কার্যক্রম স্বাস্থ্যবিধি মেনে চালু থাকবে। পাশাপাশি সব বিভাগীয় ও আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাসপোর্টের বিতরণ কার্যক্রম চলমান থাকবে।

    পাসপোর্টের ফি : ই-পাসপোর্ট

    ৪৮ পৃষ্ঠা, ৫ বছরের মেয়াদ

    * এক্সপ্রেস (জরুরি) : ৬,৩২৫ টাকা, ১০ কার্য দিবসে

    * সুপার এক্সপ্রেস (অতি জরুরি) : ৮,৬২৫ টাকা, ২ কার্য দিবসে

    ৪৮ পৃষ্ঠা, ১০ বছরের মেয়াদ

    * এক্সপ্রেস (জরুরি) : ৮,০৫০ টাকা, ১০ কার্য দিবসে

    * সুপার এক্সপ্রেস (অতি জরুরি) : ১০,৩৫০ টাকা, ২ কার্য দিবসে

    ৬৪ পৃষ্ঠা, ৫ বছরের মেয়াদ

    * এক্সপ্রেস (জরুরি) : ৮,৬২৫ টাকা, ১০ কার্য দিবসে

    * সুপার এক্সপ্রেস (অতি জরুরি) : ১২,০৭৫ টাকা, ২ কার্য দিবসে

    ৬৪ পৃষ্ঠা, ১০ বছরের মেয়াদ

    * এক্সপ্রেস (জরুরি) : ১০,৩৫০ টাকা, ১০ কার্য দিবসে

    * সুপার এক্সপ্রেস (অতি জরুরি) : ১৩,৮০০ টাকা, ২ কার্য দিবসে

    এমআরপি ফি

    জরুরিভিত্তিতে ৭ দিনে ৪৮ পৃষ্ঠার পাঁচ বছর মেয়াদে এমআরপি নিতে ভ্যাটসহ ৬ হাজার ৯০০ টাকা লাগবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ