ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ‍উজিরপুরে সুরভী পরিবহনের চাপায় নিহত ৩ উজিরপুরে আলোচিত তুবার বাবাকে সংশোধনের জন্য পাঠানো হলো রিহ্যাবে ভোল‍ায় চরে প্রসববেদনা মানেই আতঙ্ক, খেয়া না পেলে অনিশ্চিত জীবন বরিশালে ৮ কলেজে একাদশে এবারও মেলেনি কোনো শিক্ষার্থী দাবি আদায়ে ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালসের শ্রমিকদের অনশন বরিশালে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদ্‌যাপন বিদেশে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের দক্ষতা ও কর্মমান আরও উন্নত করা প্রয়োজন: বিভাগীয় কমিশনার সংবিধানে ফিরছে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’, জানুয়ারিতে সংশোধন বিল অসুস্থ সাংবাদিক বেলায়েত বাবলুকে হাসপাতালে দেখতে গেলেন প্রেসক্লাব নেতৃবৃন্দ  ৭ মাসের অন্তঃসত্ত্বাকে তিন যুবকের লাথি, গর্ভপাতের পর নবজাতকের মৃত্যু
  • সব রেকর্ড ভেঙে দেশে করোনায় সর্বোচ্চ মৃত্যু 

    সব রেকর্ড ভেঙে দেশে করোনায় সর্বোচ্চ মৃত্যু 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ২৪৭ জনের মৃত্যু হয়েছে। ফলে বাংলাদেশে এই ভাইরাসে মৃত্যুর সব রেকর্ড ভাঙল আজ। এর আগে একদিনে করোনায় সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা ছিল ২৩১। আজকের তথ্যসহ দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ হাজার ৫২১ জনে।

    অপরদিকে গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৫ হাজার ১৯২ জন, যা দেশে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। এর আগে একদিনে দেশে সর্বোচ্চ করোনা শনাক্ত ছিল ১৩ হাজার ৭৬৮ জন। আজকের তথ্যসহ দেশে মোট করোনা শনাক্ত হলেন ১১ লাখ ৭৯ হাজার ৮২৭ জন।

    আজ সোমবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১১ হাজার ৫২ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১০ লাখ ৯ হাজার ৯৭৫ জন। গত ২৪ ঘণ্টায় ৫০ হাজার ৯৫২ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৯ দশমিক ৮২ শতাংশ।
    এর আগে গতকাল রবিবার দেশে করোনায় ২২৮ জনের মৃত্যু হয়। সেদিন নতুন করে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হন ১১ হাজার ২৯১ জন। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ