ঢাকা শনিবার, ০৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ইসরায়েলে একদিনে ১৪০ জন আহত, ছয় দিনে নিহত ১০ জন বরিশালে‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক জমে উঠেছে বরিশালে কোটি টাকার ইফতার বাজার  পাচারকালে ইলিশা ফেরিঘাটে ১৩৬০ বস্তা ইউরিয়া সারসহ চার ট্রাক আটক ববিতে নির্মাণকাজে চাঁদা দাবি, ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু ঈদে পরিবহন বাড়তি ভাড়া নিলে সেই পরিবহনের রুট পারমিট বাতিল হবে: মন্ত্রী বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ, কমলো ৫০ শতাংশ লাইট-এসি ডিউটি ফাঁকি দিয়ে প্রাইভেট প্র্যাকটিস, চিকিৎসকের লাইসেন্স স্থগিত
  • আগস্টে ভারতের সঙ্গে ফ্লাইট চালু করতে চায় বাংলাদেশ

    আগস্টে ভারতের সঙ্গে ফ্লাইট চালু করতে চায় বাংলাদেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ‘এয়ার বাবল’ চুক্তি অনুযায়ী চলতি বছরের আগস্টে ভারতের সঙ্গে সীমিত পরিসরে ফ্লাইট চালু করতে চায় সরকার। এ নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ-আলোচনা চলছে।

    মঙ্গলবার (২৭ জুলাই) পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন গণমাধ্যমকে এসব তথ্য জানান।

    পররাষ্ট্রসচিব বলেন, এয়ার বাবল চালুর বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথাবার্তা বলছি। আমরা সীমিত পরিসরে ফ্লাইট চালুর প্রস্তাব রেখেছি। আগস্টের কোনো একটা সুবিধাজনক সময়ে এটা শুরু করার ব্যাপারে আশা রাখি।

    মাসুদ বিন মোমেন বলেন, বিভিন্ন দেশের করোনাভাইরাস সংক্রান্ত পরিসংখ্যান বিচার-বিশ্লেষণ করে থাকি। ভারতের নাম্বারস (আক্রান্তের সংখ্যা) অনেক কমেছে, সেই অনুযায়ী আমরা কিছুটা শিথিল করতে পারি। অনেক সময় মারাত্মক রোগীরা ভারতের চিকিৎসার জন্য দ্রুত যেতে চান। আবার ভারত থেকে যারা বাংলাদেশে ফেরত আসছে, তারা সীমান্ত দিয়ে আসছে।

    করোনা সংক্রমণ কমাতে ৫ জুলাই ভারতসহ ৮টি দেশের সঙ্গে আকাশপথে যোগাযোগ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। ভারত ছাড়া বাকি দেশগুলো হলো- বতসোয়ানা, নেপাল, মঙ্গলিয়া, নামিবিয়া, পানামা, দক্ষিণ আফ্রিকা ও তিউনিশিয়া।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ