ঢাকা শনিবার, ০৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ইসরায়েলে একদিনে ১৪০ জন আহত, ছয় দিনে নিহত ১০ জন বরিশালে‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক জমে উঠেছে বরিশালে কোটি টাকার ইফতার বাজার  পাচারকালে ইলিশা ফেরিঘাটে ১৩৬০ বস্তা ইউরিয়া সারসহ চার ট্রাক আটক ববিতে নির্মাণকাজে চাঁদা দাবি, ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু ঈদে পরিবহন বাড়তি ভাড়া নিলে সেই পরিবহনের রুট পারমিট বাতিল হবে: মন্ত্রী বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ, কমলো ৫০ শতাংশ লাইট-এসি ডিউটি ফাঁকি দিয়ে প্রাইভেট প্র্যাকটিস, চিকিৎসকের লাইসেন্স স্থগিত
  • দেশে এলো ভারতের আরও ২০০ টন অক্সিজেন

    দেশে এলো ভারতের আরও ২০০ টন অক্সিজেন
    তরল অক্সিজেন নিয়ে বুধবার সকালে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে পৌঁছায় ইন্দ্রো-বাংলা এক্সপ্রেস
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারত থেকে দেশে এসেছে আরও ২০০ টন তরল অক্সিজেন। সরাসরি রেলপথে বেনাপোল হয়ে বুধবার (২৮ জুলাই) সকাল ১০টা ২০ মিনিটে ১০টি কন্টেইনারে এই অক্সিজেন নিয়ে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে পৌঁছায় 'ইন্দ্রো-বাংলা এক্সপ্রেস'।

    পশ্চিমাঞ্চল রেলওয়ে ও সেতু থানা পুলিশের উপস্থিতিতে আমদানিকারক প্রতিষ্ঠান লিনডে বাংলাদেশ লিমিটেডের কর্মকর্তারা এই অক্সিজেন গ্রহণ করেন। তরল এই অক্সিজেন বঙ্গবন্ধু সেতুর পশ্চিমে সয়দাবাদ স্টেশনে খালাস করা হচ্ছে। খালাসের পর অক্সিজেন লিনডে বাংলাদেশ লিমিটেডের গাড়িতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দিয়ে নারায়ণগঞ্জের সেন্ট্রাল অক্সিজেন প্লান্টে নেওয়া হবে।

    বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি মো. মোসাদ্দেক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

    এর আগে গত ২৬ জুলাই ভারতের পাঠানো ২০০ টন তরল মেডিকেল অক্সিজেন বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে খালাস করা হয়। করোনায় মুমূর্ষু রোগীদের চিকিৎসায় জাতীয় পর্যায়ে ব্যবহারের জন্য সরাসরি ভারত থেকে এই তরল অক্সিজেন আনা হয়।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ