ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • র‍্যাব-৮'র সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর বরখাস্ত প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমগতের বিশ্ববিদ্যালয়ভিত্তিক সচেতনতামূলক ক্যাম্প  জিয়াউর রহমান হত্যায় পলাতক আসামি মেজর মোজাফফর আটক বানারীপাড়ায় জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি  বরিশালে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে: হেলাল বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১  বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু  পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ
  • করোনা: রাজশাহী মেডিকেল কলেজে আরও ১৮ জনের মৃত্যু

    করোনা: রাজশাহী মেডিকেল কলেজে আরও ১৮ জনের মৃত্যু
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত এ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এদের মধ্যে করোনা পজিটিভ ৬ জন এবং উপসর্গে ১২ জন মারা যান। রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।

    রামেক পরিচালক জানান, নতুন মৃতদের রাজশাহীর ৬ (পজিটিভ ২, উপসর্গে ৪) জন, নাটোরের ৩ (পজিটিভ ১, উপসর্গ ২) জন, পাবনায় ৭ (পজিটিভ ২, উপসর্গ ৫) জন, কুষ্টিয়ার ১ (পজিটিভ) ও মেহেরপুরের ১ (উপসর্গ) জন। তিনি বলেন, আজ বুধবার সকাল পর্যন্ত এ হাসপাতালের ৫১৩টি করোনা ডেডিকেটেড বেডের বিপরীতে করোনা ও উপসর্গের রোগী ভর্তি রয়েছেন ৪০৩ জন। বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৫০ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩৯ জন।

    পরিচালক জানান, রামেক হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন ৪০৩ জনের মধ্যে ১৮৩ জনের করোনা পজিটিভ রয়েছে। আর উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১৭৭ জন। এছাড়াও চিকিৎসা নিয়ে করোনামুক্ত হওয়ার পর ফুসফুসে ইনফেকশনসহ পরবর্তী শারীরিক জটিলতার কারণে চিকিৎসাধীন রয়েছেন ৪৩ জন।

    তিনি আরও জানান, মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ভাইরোলজি ল্যাব এবং রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মলিকুলার ল্যাবে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর জেলার ৭৪৫ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনা পজিটিভ এসেছে ১৫৯ জনের। রামেক ভাইরোলজি ল্যাবে রাজশাহীর ২৭৬ নমুনায় ৫২ জনের ও নাটোরের ২৫ নমুনায় ১ জনের এবং চাঁপাইনবাবগঞ্জের ১৭২ নমুনায় ৩১ জনের করোনা পজিটিভ এসেছে। অন্যদিকে রামেক হাসপাতালের মলিকুলার ল্যাবে ২৮২ নমুনায় ৭৫ জনের করোনা পজিটিভ এসেছে। রাজশাহীতে সংক্রমণের হার ২২ দশমিক ৭৫ শতাংশ, নাটোরে সংক্রমণের হার ১৮ দশমিক ০২ শতাংশ এবং চাঁপাইনবাবগঞ্জে সংক্রমণের হার দাঁড়িয়েছে ৬ দশমিক ৬৭ শতাংশ।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ