ঢাকা রবিবার, ১৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • কলাপাড়ায় গৃহবধূর আত্মহত্যা

    কলাপাড়ায় গৃহবধূর আত্মহত্যা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কলাপাড়ায় লাকি আক্তার (২০) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার রাতে উপজেলার লতাচাপলী ইউনিয়নের আলিপুর বন্দরে এ ঘটনাটি ঘটেছে। ওই গৃহবধূ বাবার বাড়ির দোতলায় আড়ার সাথে গলায় ফাঁস দেন। 

    তাৎক্ষণিক পরিবারের লোকজন কুয়াকাটা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত গৃহবধূ আলীপুর আব্দুল হক মুন্সীর মেয়ে। পারিবারিক কলহের জেরে লাকি আক্তার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারেন বলে পুলিশ প্রাথমিক ধারণা করছে। পারিবারিক সূত্রে জানা গেছে, গত কোরবানির ঈদে তিনি বাবার বাড়ি আলিপুরে বেড়াতে আসেন।

     এর পর থেকেই লাকি আক্তার চিন্তিত হয়ে পড়েন। মঙ্গলবার রাতে তিনি বাবার বাড়ির ঘরের দোতলায় আড়ার সাথে গলায় ফাঁস দেন। প্রায় ৬/৭ মাস পূর্বে উপজেলা নীলগঞ্জ ইউনিয়নের আক্কেলপুর গ্রামের মোকলেচ কাজীর ছেলে ফোরকানের সাথে পারিবারিক ভাবে বিবাহ হয়। বিবাহের পর থেকেই যৌতুক নিয়ে দুই পরিবারের মধ্যে সুসম্পর্ক ছিল না। 

    মহিপুর থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ