ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • পটুয়াখালীতে যাত্রীর ছুরিকাঘাতে মোটরসাইকেল চালক নিহত

    পটুয়াখালীতে যাত্রীর ছুরিকাঘাতে মোটরসাইকেল চালক নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীতে যাত্রীর ছুরিকাঘাতে ইব্রাহিম হোসেন ফয়সাল (২৪) নামের মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। গতকাল রাত দেড়টার দিকে পটুয়াখালী-বরিশাল মহাসড়কের শিয়ালী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফয়সাল মহিপুর এলাকার জয়নাল আবেদিনের পুত্র। এ ঘটনায় রাতেই মোটরসাইকেলে থাকা সুজন (২২) নামের এক যাত্রীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। 

    পটুয়াখালী সদর থানার ওসি আখতার মোর্শেদ জানান, গতকাল বিকালে ফয়সাল মহিপুর থেকে মোটরসাইকেলে যাত্রী নিয়ে বরিশাল যান। রাতে বরিশাল থেকে ফেরার পথে মোটরসাইকেলে থাকা দুই যাত্রীর মধ্যে এক যাত্রী পেছন থেকে তাকে ছুরিকাঘাত করেন। এতে ফয়সাল রাস্তার পাশে পড়ে যান। 

    পরে এক অ্যাম্বুলেন্স চালক আহত অবস্থায় উদ্ধার করে পটুয়াখালী হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ফয়সালের মৃত্যু হয়। 

    এ ঘটনায় আটক ব্যক্তিতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিহত ফয়সাল কিছুদিন আগে মাদকদ্রব্য সহ গ্রেফতার হয়ে জেল খেটেছিলন।  মাদক সংশ্লিষ্ট কোন বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে জানান ওসি।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ