ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ‍উজিরপুরে সুরভী পরিবহনের চাপায় নিহত ৩ উজিরপুরে আলোচিত তুবার বাবাকে সংশোধনের জন্য পাঠানো হলো রিহ্যাবে ভোল‍ায় চরে প্রসববেদনা মানেই আতঙ্ক, খেয়া না পেলে অনিশ্চিত জীবন বরিশালে ৮ কলেজে একাদশে এবারও মেলেনি কোনো শিক্ষার্থী দাবি আদায়ে ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালসের শ্রমিকদের অনশন বরিশালে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদ্‌যাপন বিদেশে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের দক্ষতা ও কর্মমান আরও উন্নত করা প্রয়োজন: বিভাগীয় কমিশনার সংবিধানে ফিরছে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’, জানুয়ারিতে সংশোধন বিল অসুস্থ সাংবাদিক বেলায়েত বাবলুকে হাসপাতালে দেখতে গেলেন প্রেসক্লাব নেতৃবৃন্দ  ৭ মাসের অন্তঃসত্ত্বাকে তিন যুবকের লাথি, গর্ভপাতের পর নবজাতকের মৃত্যু
  • দেশে এলো আরও ২০০ টন অক্সিজেন

    দেশে এলো আরও ২০০ টন অক্সিজেন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারত থেকে আরও ২০০ টন তরল মেডিকেল অক্সিজেন (এলএমও) সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে এসেছে পৌঁছেছে। শুক্রবার (৩০ জুলাই) রাত দেড়টার দিকে ইন্দো-বাংলা অক্সিজেন এক্সপ্রেস ট্রেন ১০টি কন্টেইনার নিয়ে রেলস্টেশনে পৌঁছায়। 

    বিষয়টি নিশ্চিত করেছেন আমদানিকারক প্রতিষ্ঠান লিন্দে বাংলাদেশ লিমিটেডের আন্তর্জাতিক সম্পর্ক ও প্রশাসনিক কর্মকর্তা সুফিয়া আক্তার ওহাব। তিনি বলেন, তৃতীয় বারের মতো রেলপথে ভারত থেকে ৬০০ টন তরল অক্সিজেন বাংলাদেশে নিয়ে এলো। শনিবার সকাল থেকে ট্রেনের কন্টেইনার থেকে সড়ক পথে বহনের জন্য অক্সিজেনবাহী ট্যাংকলরিতে খালাস কার্যক্রম শুরু হয়েছে। আন্তর্জাতিক এই প্রতিষ্ঠানটি


    উল্লেখ্য, এর আগে ভারত থেকে ২৫ ও ২৮ জুলাই আসা ৪০০ টন তরল অক্সিজেন সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে পৌঁছায়। এরপর আজ আবার ২০০ টন অক্সিজেন এসেছে। এখন চলছে খালাস কার্যক্রম। সন্ধ্যা নাগাদ সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশন থেকে শেষ ট্যাংকলরিটি নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্টের উদ্দেশে ছেড়ে যাবে বলে জানা গেছে। এ দিয়ে ৬০০ টন অক্সিজেন রেলপথে দেশে এলো। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ