ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ‍উজিরপুরে সুরভী পরিবহনের চাপায় নিহত ৩ উজিরপুরে আলোচিত তুবার বাবাকে সংশোধনের জন্য পাঠানো হলো রিহ্যাবে ভোল‍ায় চরে প্রসববেদনা মানেই আতঙ্ক, খেয়া না পেলে অনিশ্চিত জীবন বরিশালে ৮ কলেজে একাদশে এবারও মেলেনি কোনো শিক্ষার্থী দাবি আদায়ে ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালসের শ্রমিকদের অনশন বরিশালে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদ্‌যাপন বিদেশে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের দক্ষতা ও কর্মমান আরও উন্নত করা প্রয়োজন: বিভাগীয় কমিশনার সংবিধানে ফিরছে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’, জানুয়ারিতে সংশোধন বিল অসুস্থ সাংবাদিক বেলায়েত বাবলুকে হাসপাতালে দেখতে গেলেন প্রেসক্লাব নেতৃবৃন্দ  ৭ মাসের অন্তঃসত্ত্বাকে তিন যুবকের লাথি, গর্ভপাতের পর নবজাতকের মৃত্যু
  • ‘বিধি-নিষেধ বাড়ানোর সুপারিশ আমাদের মাথায় আছে’

    ‘বিধি-নিষেধ বাড়ানোর সুপারিশ আমাদের মাথায় আছে’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনা সংক্রমণ ঠেকাতে ২৩ জুলাই থেকে চলমান বিধিনিষেধ ৫ আগস্টের পরও বহালের সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বিষয়টি মাথায় আছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

    আজ শনিবার (৩১ জুলাই) দুপুরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

    প্রতিমন্ত্রী বলেন, যেভাবে সংক্রমণ বাড়ছে, আমরা কীভাবে এই সংক্রমণ সামাল দেব? রোগীদের কোথায় জায়গা দেব? সংক্রমণ যদি এভাবে বাড়তে থাকে তাহলে কি পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব? অবস্থা খুবই খারাপ হবে এতে কোনো সন্দেহ নেই। এসব বিবেচনাতেই আমরা বিধিনিষেধ বাড়ানোর সুপারিশ করেছি।

    তিনি বলেন, অর্থনীতির চাকা সচল রাখতে ১ আগস্ট থেকে রপ্তানিমুখী শিল্প কারখানা খুলে দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। কঠোর বিধিনিষেধ মানে সবকিছু বন্ধ থাকবে। শুধুমাত্র যারা ঢাকাতে আছে, কারখানার আশপাশে যারা রয়ে গেছে, তাদেরকে নিয়ে তারা কাজগুলো করবে ৫ তারিখ পর্যন্ত। আমরা এর ভেতরে সিদ্ধান্ত নেব, ৫ তারিখের পর কী হবে।

    প্রতিমন্ত্রী বলেন, বিজিএমইএ'র সঙ্গে যখন আমাদের মিটিং হয়েছে, তখনও তারা কথা দিয়েছে যে, যারা ঢাকায় আছে শুধু তাদের দিয়ে তারা কর্মকাণ্ড শুরু করবে; কেউ চাকরি হারাবে না। ৫ তারিখের পর পর্যায়ক্রমে তারা তাদের নিয়ে আসবে। সেটাও একবারে না, পর্যায়ক্রমে। কারও কোনো ছাঁটাই বা এ ধরনের কোনো আশঙ্কা নেই।
     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ