ঢাকা রবিবার, ১৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • শিল্প-কারখানা খোলার ঘোষণায় ঝুঁকি নিয়ে ঢাকায় ফিরছে কর্মীরা

    শিল্প-কারখানা খোলার ঘোষণায় ঝুঁকি নিয়ে ঢাকায় ফিরছে কর্মীরা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আগামী ১ আগস্ট রবিবার থেকে গার্মেন্টস-সহ রফতানিমুখী শিল্প-কারখানা স্বাস্থ্যবিধি মেনে খোলা হবে। শুক্রবার (৩০ জুলাই) বিকালে মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব মো.রেজাউল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানোর পরেই গার্মেন্টস কর্মীদের ঢাকায় ফিরতে মরিয়া হয়ে উঠাতে দেখা যায়। গার্মেন্টস খোলার ঘোষণার পরেই পটুয়াখালীর দুমকি লেবুখালী ফেরীঘাটে ঢাকাগামী যাত্রীদের প্রচণ্ড ভিড় দেখা যায়।

    করোনায় সামাজিক দূরত্ব দুরের কথা,মৃত্যু ঝুঁকি মাথায় নিয়ে অসংখ্য মানুষ ফেরিঘাটে এসে ভিড় করে। শতশত মানুষ গাদাগাদি করে ফেরিতে পার হন। দক্ষিণাঞ্চলের ২জেলার কর্মমুখী মানুষ লেবুখালী ফেরী পার হয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ছুটছেন। অভ্যন্তরীণ ও দূরপাল্লার গণপরিবহন বন্ধ থাকায় ভ্যান-ট্রলি, পিকআপ, মাইক্রোবাস, অ্যাম্বুলেন্স ও পণ্যবাহী ট্রাকে করে নিজ নিজ গন্তব্যে ছুটছে পোশাক শ্রমিকরা। রাত দশটায় লেবুখালী ফেরীঘাটে দেখা যায় ফেরিতে ওঠা পণ্যবাহী দুটি ট্রাকে পণ্যের উপরে গাদাগাদি করে মৃত্যু ঝুঁকি নিয়ে প্রায় দের শতাধিক গার্মেন্টস শ্রমিকরা ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছেন।

    পটুয়াখালীর দশমিনা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়া যাত্রীরা বলেন, সরকার কোরবানি ঈদের ছুটি ঘোষণা করার পর তারা গ্রামের বাড়িতে ফিরেছিলেন। এখন ১ তারিখ থেকে গার্মেন্ট খোলার ঘোষণা দিয়েছে তাই এখন চাকরি টিকিয়ে রাখতে শত কষ্ট সহ্য করে ঝুঁকি নিয়েই ৩০০ টাকার ভাড়ার যায়গায় ১৭শ টাকা দিয়ে বৃষ্টিতে ভিজে এই পণ্যবাহী ট্রাকে করে মহিলা-পুরুষ এক হয়ে ঢাকায় যাচ্ছি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ