ঢাকা বুধবার, ২০ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • ১০ লাখ কর্মসংস্থান ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের অঙ্গীকার             আগামী ৫ জুন শেবাচিম হাসপাতালে চালু হচ্ছে হেমাটোলজি ডে কেয়ার ইউনিট মঠবাড়িয়ার টপটেন জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসার শিশু মৃত্যুর অভিযোগ শেবাচিম হাসপাতালে শিশুর মৃত্যু নিয়ে স্বজন-ইন্টার্ন চিকিৎসকদের তুলকালাম হাম উপসর্গে বরিশালে ২ শিশুর মৃত্যু আমরা খুব দ্রুত যুদ্ধ শেষ করতে যাচ্ছি: ট্রাম্প আওয়ামী লীগ ব্যাক করেনি, তারা ছিলই: আসিফ নজরুল পাকিস্তানকে ফের হোয়াইটওয়াশ, রোমাঞ্চকর জয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ বরিশাল সিটি কর্পোরেশনের আইন উপদেষ্টা হিসেবে নিয়োগ পেলেন আইনজীবী পান্না ও আমিন  ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী
  • ঝালকাঠিতে কৃষককে পিটিয়ে হত্যা

    ঝালকাঠিতে কৃষককে পিটিয়ে হত্যা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে জমি নিয়ে বিরোধের জেরে মনির হাওলাদার (৫০) নামে এক কৃষককে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। রবিবার সকালে সদর উপজেলার গাভারাচন্দ্রপুর ইউনিয়নের রমজানকাঠি গ্রামে এ ঘটনা ঘটে।

    পুলিশ ও নিহতের পরিবার জানায়, দীর্ঘদিন ধরে প্রতিবেশী ফোরকান হাওলাদারের সঙ্গে কৃষি জমি নিয়ে মনির হাওলাদারের বিরোধ চলছিল। রবিবার সকালে বিরোধীয় জমিতে রোপণকৃত বীজতলা থেকে ধানের চারা উত্তোলন করতে যান মনির। এ সময় প্রতিপক্ষ ফোরকান হাওলাদারের নেতৃত্বে সাহাজউদ্দিন, সিদ্দিক হাওলাদার তাদের লোকজন মিলে কৃষক মনির হাওলাদারের ওপর হামলা চালান। মনিরকে লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে আহত করা হয়। আশঙ্কাজনক অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

     এ ঘটনায় নিহতের পরিবার মামলার প্রস্ততি নিচ্ছে বলে জানিয়েছে।
    নিহতের ছোট ভাই জামাল হাওলাদার বলেন, আমার ভাইসহ আমরা কয়েকজনে মিলে জমিতে ধানের চারা তুলছিলাম, তখন তারা কয়েকজন এসে লাঠিসোঁটা দিয়ে মারধর শুরু করে। এক পর্যায়ে আমার ভাইকে পিটিয়ে হত্যা করে তারা। আমরা পুলিশকে মৌখিকভাবে বিষয়টি বলেছি, মামলার প্রস্তুতিও নিচ্ছি।

    ঝালকাঠি থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৃতের সুরতহাল রিপোর্ট করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। 
     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ