ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ‍উজিরপুরে সুরভী পরিবহনের চাপায় নিহত ৩ উজিরপুরে আলোচিত তুবার বাবাকে সংশোধনের জন্য পাঠানো হলো রিহ্যাবে ভোল‍ায় চরে প্রসববেদনা মানেই আতঙ্ক, খেয়া না পেলে অনিশ্চিত জীবন বরিশালে ৮ কলেজে একাদশে এবারও মেলেনি কোনো শিক্ষার্থী দাবি আদায়ে ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালসের শ্রমিকদের অনশন বরিশালে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদ্‌যাপন বিদেশে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের দক্ষতা ও কর্মমান আরও উন্নত করা প্রয়োজন: বিভাগীয় কমিশনার সংবিধানে ফিরছে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’, জানুয়ারিতে সংশোধন বিল অসুস্থ সাংবাদিক বেলায়েত বাবলুকে হাসপাতালে দেখতে গেলেন প্রেসক্লাব নেতৃবৃন্দ  ৭ মাসের অন্তঃসত্ত্বাকে তিন যুবকের লাথি, গর্ভপাতের পর নবজাতকের মৃত্যু
  • মাস্ক না পরলে জরিমানা করতে পারবে পুলিশ

    মাস্ক না পরলে জরিমানা করতে পারবে পুলিশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনা মহামারির মধ্যে মাস্ক না পরে ঘরের বাইরে গেলে পুলিশ শাস্তি দিতে পারবে। এ জন্য পুলিশকে বিচারিক ক্ষমতা দেওয়ার কথা ভাবছে সরকার। প্রয়োজনে এ বিষয়ে অধ্যাদেশ জারি করার কথাও ভাবা হচ্ছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এবং স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

    আজ মঙ্গলবার (৩ আগস্ট) করোনা পরিস্থিতি নিয়ে এক সভা শেষে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সাংবাদিকদের এ তথ্য জানান।

    তিনি বলেন, সবাইকে মাস্ক পরতে হবে, শারীরিক দূরত্ব বজায় রাখাটা খুব গুরুত্বপূর্ণ। এটাকে সঠিকভাবে এনফোর্স করতে পুলিশকে ক্ষমতা দেওয়ার প্রয়োজন রয়েছে। যাতে করে যারা মাস্ক পরবে না তাদের জরিমানা করতে পারে। এ জন্য অধ্যাদেশ লাগবে। আলোচনা হয়েছে, আমরা সেদিকেও যাব।

    তিনি আরো বলেন, আগামী সাত দিনে কোটি মানুষকে করোনার টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা ঠিক করেছে সরকার। ৭ আগস্ট থেকে প্রতিটি ইউনিয়নে করোনার টিকা দেয়া হবে। টিকা দেয়ার ক্ষেত্রে ৫০ বছরের বেশি বয়সীদের অগ্রাধিকার দেওয়া হবে। গ্রামের বয়স্ক মানুষ বেশি মারা যাচ্ছে। তাই টিকা কার্যক্রম গ্রামে নিয়ে যাওয়া হচ্ছে।

    সভার সভাপতি মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, চলমান কঠোর বিধি-নিষেধ আগামী ১০ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। আগামী ১১ আগস্ট থেকে সারাদেশের দোকানপাট খুলে দেওয়া হবে। সীমিত পরিসরে পর্যায়ক্রমে যানবাহন চলবে, খুলবে অফিস। ১১ আগস্টের পরে টিকা না নিয়ে কেউ মুভমেন্ট করলে শাস্তি হিসেবে বিবেচনা করা হবে।

    এর আগে মঙ্গলবার করোনাভাইরাসের দ্বিতীয় ধাক্কা রুখতে চলমান বিধি-নিষেধ আরো পাঁচদিন বাড়িয়েছে সরকার। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী চলমান বিধিনিষেধ চলবে ১০ আগস্ট পর্যন্ত।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ