ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ‍উজিরপুরে সুরভী পরিবহনের চাপায় নিহত ৩ উজিরপুরে আলোচিত তুবার বাবাকে সংশোধনের জন্য পাঠানো হলো রিহ্যাবে ভোল‍ায় চরে প্রসববেদনা মানেই আতঙ্ক, খেয়া না পেলে অনিশ্চিত জীবন বরিশালে ৮ কলেজে একাদশে এবারও মেলেনি কোনো শিক্ষার্থী দাবি আদায়ে ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালসের শ্রমিকদের অনশন বরিশালে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদ্‌যাপন বিদেশে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের দক্ষতা ও কর্মমান আরও উন্নত করা প্রয়োজন: বিভাগীয় কমিশনার সংবিধানে ফিরছে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’, জানুয়ারিতে সংশোধন বিল অসুস্থ সাংবাদিক বেলায়েত বাবলুকে হাসপাতালে দেখতে গেলেন প্রেসক্লাব নেতৃবৃন্দ  ৭ মাসের অন্তঃসত্ত্বাকে তিন যুবকের লাথি, গর্ভপাতের পর নবজাতকের মৃত্যু
  • ট্রানজিট নিষেধাজ্ঞা তুলে নিলো আমিরাত

    ট্রানজিট নিষেধাজ্ঞা তুলে নিলো আমিরাত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনাভাইরাসের মহামারির কারণে দেওয়া নিষেধাজ্ঞার কারণে এতোদিন সংযুক্ত আরব আমিরাত ও বাংলাদেশের মধ্যে কোনো বিমানের ফ্লাইট চলাচল করেনি। তবে সে নিষেধাজ্ঞা সামান্য শিথিল করেছে আমিরাত।

    শর্ত স্বাপেক্ষে বাংলাদেশসহ আফগানিস্তান, ইন্দোনেশিয়া, দক্ষিণ আফ্রিকা, ভিয়েতনাম ও জাম্বিয়ার নাগরিকদের ট্রানজিট হিসেবে দুবাইকে ব্যবহার করার অনুমতি দিয়েছে আমিরাত। সেজন্য যাত্রীদের দুবাই আসার ৭২ ঘণ্টার মধ্যে করোনার নেগেটিভ সনদ দেখাতে হবে। গতকাল মঙ্গলবার (৩ আগস্ট) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে এমিরেটস এয়ারলাইন্স।

    গালফ বিজনেসের এক প্রতিবেদনে জানায়, সংযুক্ত আরব আমিরাতের দুটি রাষ্ট্রায়াত্ত বিমান পরিবহন সংস্থা এমিরেটস ও ইতিহাদ এয়ারওয়েজ তাদের নিজ নিজ ওয়েবসাইটে পূর্বে ভ্রমণ স্থগিতঘোষিত কিছু দেশ থেকে যাত্রী পরিবহন সংক্রান্ত নীতিমালা হালনাগাদ করেছে।


    দুবাই-ভিত্তিক বিমান সংস্থা এমিরেটস জানিয়েছে, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল (ফ্লাইদুবাই পরিচালিত), নাইজেরিয়া ও উগান্ডা থেকে যোগ্য ভ্রমণকারীরা আমিরাতে যেতে অথবা ট্রানজিট নিতে পারবেন। আগামী ৫ আগস্ট থেকে এই সুবিধা পাবেন তারা।

    তবে বাংলাদেশ, আফগানিস্তান, ইন্দোনেশিয়া, দক্ষিণ আফ্রিকা, ভিয়েতনাম ও জাম্বিয়ার যোগ্য ভ্রমণকারীরা কেবল ট্রানজিট রুট হিসেবে আমিরাত প্রবেশ করতে পারবেন। এই সুবিধাও ৫ আগস্ট থেকে দেওয়া হবে।

    অন্যদিকে, আবুধাবি-ভিত্তিক এয়ারলাইন ইতিহাদ জানিয়েছে, আমিরাত সরকারের নির্দেশনা মোতাবেক আগামী ১৫ আগস্ট পর্যন্ত ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা থেকে তাদের সকল ফ্লাইট বাতিল করা হয়েছিল। তবে আগামী ৫ আগস্ট থেকে কিছু বিধিনিষেধ শিথিল করা হচ্ছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ