ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ‍উজিরপুরে সুরভী পরিবহনের চাপায় নিহত ৩ উজিরপুরে আলোচিত তুবার বাবাকে সংশোধনের জন্য পাঠানো হলো রিহ্যাবে ভোল‍ায় চরে প্রসববেদনা মানেই আতঙ্ক, খেয়া না পেলে অনিশ্চিত জীবন বরিশালে ৮ কলেজে একাদশে এবারও মেলেনি কোনো শিক্ষার্থী দাবি আদায়ে ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালসের শ্রমিকদের অনশন বরিশালে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদ্‌যাপন বিদেশে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের দক্ষতা ও কর্মমান আরও উন্নত করা প্রয়োজন: বিভাগীয় কমিশনার সংবিধানে ফিরছে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’, জানুয়ারিতে সংশোধন বিল অসুস্থ সাংবাদিক বেলায়েত বাবলুকে হাসপাতালে দেখতে গেলেন প্রেসক্লাব নেতৃবৃন্দ  ৭ মাসের অন্তঃসত্ত্বাকে তিন যুবকের লাথি, গর্ভপাতের পর নবজাতকের মৃত্যু
  • ভারতের সঙ্গে ফ্লাইট চালুর সিদ্ধান্ত 

    ভারতের সঙ্গে ফ্লাইট চালুর সিদ্ধান্ত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ‘এয়ার বাবল’ চুক্তি অনুযায়ী বাংলাদেশ ও ভারতের মধ্যকার ফ্লাইট চালু হওয়ার কথা থাকলেও করোনার কারণে থমকে যায়। এবার করোনার মধ্যেই ফ্লাইট চালু সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। ভারতের সিদ্ধান্ত পেলে শিগরিগই দুই দেশের মধ্যে ফ্লাইট চালু হবে।

    বুধবার (৪ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস এ তথ্য নিশ্চিত করেন।

    তিনি বলেন, বুধবার (০৪ আগস্ট) আন্তঃমন্ত্রণালয় বৈঠক হয়েছে। সিভিল এভিয়েশনের চেয়ারম্যান ভারতের সিভিল এভিয়েশনকে একটা চিঠি দেবেন। তারা সিদ্ধান্ত জানালেই আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারব।

    ভারতের সিদ্ধান্তের পর ফ্লাইট চালু হলেও এটা খুব সীমিত আকারে হবে জানিয়ে মাশফি বিনতে শামস বলেন, সিদ্ধান্ত নেওয়ার পর সপ্তাহে একটি বা দুইটি ফ্লাইট চলবে। যে শর্তে স্থলবন্দর দিয়ে মানুষ আসছে, ফ্লাইটে আসতে গেলেও একই শর্ত থাকবে।

    এর আগে, গত ২৭ জুলাই পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন তার দপ্তরে সাংবাদিকদের জানান, এয়ার বাবল চালুর বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথাবার্তা চলছে। আগস্টে সুবিধামতো সময়ে ফ্লাইট চালুর বিষয়ে আশা করা যাচ্ছে।

    করোনার বিস্তার ঠেকাতে ৫ জুলাই ভারতসহ ৮টি দেশের সঙ্গে আকাশপথে যোগাযোগ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। ভারত ছাড়া বাকি দেশগুলো হলো- বতসোয়ানা, নেপাল, মঙ্গোলিয়া, নামিবিয়া, পানামা, দক্ষিণ আফ্রিকা ও তিউনিশিয়া।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ