ঢাকা শনিবার, ০৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ইসরায়েলে একদিনে ১৪০ জন আহত, ছয় দিনে নিহত ১০ জন বরিশালে‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক জমে উঠেছে বরিশালে কোটি টাকার ইফতার বাজার  পাচারকালে ইলিশা ফেরিঘাটে ১৩৬০ বস্তা ইউরিয়া সারসহ চার ট্রাক আটক ববিতে নির্মাণকাজে চাঁদা দাবি, ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু
  • ‘৭ দিনে ৫০ কোটি টাকা দিতে পারেন পরীর পিছনে বিনিয়োগকারীরা’ 

    ‘৭ দিনে ৫০ কোটি টাকা দিতে পারেন পরীর পিছনে বিনিয়োগকারীরা’ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিপুল পরিমাণ মাদকসহ র‌্যাবের হাতে গ্রেফতার হয়েছেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি।পরে তাকে মাদক মামলায় ৪ দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।রিমান্ডে চাঞ্চল্যকর নানা তথ্য দিচ্ছেন এই রহস্যময়ী নায়িকা।বিদেশ ভ্রমণ, উচ্চাভিলাষী জীবন-যাপন, বিলাসবহুল গাড়ি এসব কীভাবে আসে, কারা দিয়েছেন তার তথ্য দিয়েছেন তিনি। অনেক শিল্পপতি, আমলা, ব্যাংকার ও উচ্চবিত্তরা পরীমনির বিলাসিতার পেছনে অর্থ ব্যয় করেন।

    পরীমনি গ্রেফতার হওয়ার পর অনেকেই তাকে নিয়ে কথা বলেছেন। এবার পরীমনির বিষয়ে কথা বলেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।তিনি পরীমনিকে যেসব ব্যবসায়ী অর্থ দেন বা তার পেছনে বিনিয়োগ করেন- তাদের কাছ থেকে ভ্যাকসিনের জন্য অর্থ দাবি করেছেন।

    শনিবার রাজধানীতে এক সেমিনারে ডা. জাফরুল্লাহ বলেন, একটা ভ্যাকসিন তৈরি করতে আধা ডলারের বেশি খরচ হয় না। এর জন্য ন্যূনতম ৫০ কোটি টাকা বিনিয়োগ করতে হবে। দেশে যারা ব্যবসায়ী আছেন, পরীমনির জন্য যারা বিনিয়োগ করে থাকেন- তারা ইচ্ছে করলে সাত দিনের মধ্যে ৫০ কোটি টাকা জোগাড় করে দিতে পারেন।

    জাফরুল্লাহ চৌধুরী বলেন, আমাদের টার্গেট হওয়া উচিত, ছয় মাসের মধ্যে নিজস্ব ভ্যাকসিন তৈরি করা। কিউবা ও ইরান যেমন ভ্যাকসিন তৈরি করেছে তেমনি বাংলাদেশ যদি চায় তাহলে রাশিয়া আমাদের সহযোগিতা করবে। আমরাই কিউবার মতো ভ্যাকসিন তৈরি করতে পারব। তখন এর দাম পড়বে আধা ডলার।

    তিনি বলেন, দেশে ভ্যাকসিন তৈরি করার জন্য আমি আগেও প্রস্তাব করেছি, আবারও করছি। অধ্যাপক নজরুল ইসলাম, অধ্যাপক আজাদ, বিজন কুমার শীল আছেন। আরও দুই চারজন যারা আছেন, তাদের নিয়ে ভ্যাকসিন তৈরি হবে। বক্তৃতা না দিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার। এই একটা কাজ করলেও প্রধানমন্ত্রী স্মরণীয় হয়ে থাকবেন।
     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ