ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ‍উজিরপুরে সুরভী পরিবহনের চাপায় নিহত ৩ উজিরপুরে আলোচিত তুবার বাবাকে সংশোধনের জন্য পাঠানো হলো রিহ্যাবে ভোল‍ায় চরে প্রসববেদনা মানেই আতঙ্ক, খেয়া না পেলে অনিশ্চিত জীবন বরিশালে ৮ কলেজে একাদশে এবারও মেলেনি কোনো শিক্ষার্থী দাবি আদায়ে ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালসের শ্রমিকদের অনশন বরিশালে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদ্‌যাপন বিদেশে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের দক্ষতা ও কর্মমান আরও উন্নত করা প্রয়োজন: বিভাগীয় কমিশনার সংবিধানে ফিরছে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’, জানুয়ারিতে সংশোধন বিল অসুস্থ সাংবাদিক বেলায়েত বাবলুকে হাসপাতালে দেখতে গেলেন প্রেসক্লাব নেতৃবৃন্দ  ৭ মাসের অন্তঃসত্ত্বাকে তিন যুবকের লাথি, গর্ভপাতের পর নবজাতকের মৃত্যু
  • রোহিঙ্গা প্রত্যাবাসন: আসিয়ানের সহায়তা চাইলেন ড. মোমেন

    রোহিঙ্গা প্রত্যাবাসন: আসিয়ানের সহায়তা চাইলেন ড. মোমেন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদে নিজ দেশে প্রত্যাবাসনে আসিয়ান জোটের সহায়তা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

    রোববার (৮ আগস্ট) আসিয়ান ডে উপলক্ষে আয়োজিত এক ভার্চ্যুয়াল আলোচনা অনুষ্ঠানে তিনি এই সহায়তা চান।

    আসিয়ান ঢাকা কমিটি আয়োজিত এই আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, বাংলাদেশ ১১ লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে। রোহিঙ্গাদের নিরাপদে প্রত্যাবাসন না করতে পারলে এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার ওপর প্রভাব পড়বে।

    রোহিঙ্গাদের প্রত্যাবাসনে আসিয়ান দেশগুলোর সহায়তা চেয়ে ড. মোমেন আরও বলেন, দক্ষিণ ও দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে যোগাযোগে বাংলাদেশ গেটওয়ে হতে পারে। বাংলাদেশের মধ্য দিয়ে নেপাল, ভুটান ও ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোর সঙ্গে আসিয়ান দেশগুলো কানেকটিভিটি বাড়াতে পারে। এছাড়া বাংলাদেশে আসিয়ান দেশগুলোর প্রতি বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান তিনি।

    অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন, ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার ও আসিয়ান ঢাকা কমিটির চেয়ার হাজনাহ মো. হাশিম ও ব্রুনেই দারুসসালামের ঢাকায় নিযুক্ত হাইমিশনার হাজী হারিস হাজী ওথম্যান।

    উল্লেখ্য, আসিয়ানের বর্তমান চেয়ার ব্রুনেই দারুসসালাম। এ বছর ৫৪তম আসিয়ান ডে উদযাপিত হচ্ছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ