ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ‍উজিরপুরে সুরভী পরিবহনের চাপায় নিহত ৩ উজিরপুরে আলোচিত তুবার বাবাকে সংশোধনের জন্য পাঠানো হলো রিহ্যাবে ভোল‍ায় চরে প্রসববেদনা মানেই আতঙ্ক, খেয়া না পেলে অনিশ্চিত জীবন বরিশালে ৮ কলেজে একাদশে এবারও মেলেনি কোনো শিক্ষার্থী দাবি আদায়ে ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালসের শ্রমিকদের অনশন বরিশালে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদ্‌যাপন বিদেশে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের দক্ষতা ও কর্মমান আরও উন্নত করা প্রয়োজন: বিভাগীয় কমিশনার সংবিধানে ফিরছে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’, জানুয়ারিতে সংশোধন বিল অসুস্থ সাংবাদিক বেলায়েত বাবলুকে হাসপাতালে দেখতে গেলেন প্রেসক্লাব নেতৃবৃন্দ  ৭ মাসের অন্তঃসত্ত্বাকে তিন যুবকের লাথি, গর্ভপাতের পর নবজাতকের মৃত্যু
  • ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক’ পেলেন ৫ নারী

    ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক’ পেলেন ৫ নারী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নারীর অগ্রযাত্রায় ভূমিকা রাখার জন্য এ বছর ৫ বিশিষ্ট নারী পেয়েছেন ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক’। রবিবার (৮ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে রবিবার (৮ আগস্ট) সকালে এ পদক দেয়া হয়।

    পদক দেওয়ার অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে গণভবন থেকে যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর পক্ষে পদকপ্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দেন নারী ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।

    এবার দুজন মরণোত্তর পদক পেয়েছেন। তাদের মধ্যে ‘স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ’ ক্যাটাগরিতে ব্রাহ্মণবাড়িয়ার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মমতাজ বেগম ও ‘শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া’ ক্যাটাগরিতে টাঙ্গাইলের জয়া পতি।

    এ ছাড়াও পদক পেয়েছেন ‘কৃষি ও পল্লি উন্নয়নে’ পাবনার কৃষি উদ্যোক্তা নুরুন্নাহার বেগম, ‘রাজনীতিতে’ কুমিল্লার বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ জোবেদা খাতুন পারুল এবং ‘গবেষণায়’ নেত্রকোণার লেখক ও গবেষক নাদিরা জাহান (সুরমা জাহিদ)।

    পদকপ্রাপ্তদের প্রত্যেককে দেয়া হয় ১৮ ক্যারেট মানের ৪০ গ্রাম স্বর্ণ দিয়ে নির্মিত পদক, পদকের রেপ্লিকা, চার লাখ টাকার চেক ও সম্মাননাপত্র।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ