ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ‍উজিরপুরে সুরভী পরিবহনের চাপায় নিহত ৩ উজিরপুরে আলোচিত তুবার বাবাকে সংশোধনের জন্য পাঠানো হলো রিহ্যাবে ভোল‍ায় চরে প্রসববেদনা মানেই আতঙ্ক, খেয়া না পেলে অনিশ্চিত জীবন বরিশালে ৮ কলেজে একাদশে এবারও মেলেনি কোনো শিক্ষার্থী দাবি আদায়ে ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালসের শ্রমিকদের অনশন বরিশালে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদ্‌যাপন বিদেশে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের দক্ষতা ও কর্মমান আরও উন্নত করা প্রয়োজন: বিভাগীয় কমিশনার সংবিধানে ফিরছে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’, জানুয়ারিতে সংশোধন বিল অসুস্থ সাংবাদিক বেলায়েত বাবলুকে হাসপাতালে দেখতে গেলেন প্রেসক্লাব নেতৃবৃন্দ  ৭ মাসের অন্তঃসত্ত্বাকে তিন যুবকের লাথি, গর্ভপাতের পর নবজাতকের মৃত্যু
  • মঠবাড়িয়ায় ৫ বছরের শিশু ধর্ষণের ঘটনায় ১৪ বছরের কিশোর গ্রেপ্তার

    মঠবাড়িয়ায় ৫ বছরের শিশু ধর্ষণের ঘটনায় ১৪ বছরের কিশোর গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় ৫ বছরের শিশু ধর্ষণের ঘটনায় শফিকুল ইসলাম (১৪) নামের এক কিশোরকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। রোববার শিশুটির নানা বাদি হয়ে অভিযুক্ত শফিকুলকে আসামি করে মঠবাড়িয়া থানায় মামলাটি দায়ের করেন। আটককৃত কিশোর শফিকুল ইসলাম উপজেলার ভেচকি গ্রামের নুর মোহাম্মদের ছেলে। 

    মামলা সূত্রে জানা গেছে, পারিবারিক বিরোধের কারণে মায়ের সাথে নানা বাড়িতে বসবাস করে শিশুটি। গত ৫ আগস্ট দুপুরে বাড়িতে বিদ্যুৎ না থাকায় বাড়ির পাশের একটি গোডাউনে মোবাইলে চার্জ দিয়ে শিশুটিকে সেখানে রেখে মা তার জন্য মুড়ি আনতে যান। এসময় অভিযুক্ত শফিকুল গোডাউন ঘরে ঢুকে শিশুটিকে চকলেট দেয়ার প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনার দুইদিন পর শিশুটি অসুস্থ হয়ে পড়লে ধর্ষণের ঘটনাটি জানাজানি হয়।  

    মামলার তদন্তকারি কর্মকর্তা মঠবাড়িয়া থানার এসআই মোঃ নোমান জানান, অভিযুক্ত কিশোর প্রাথমিক ভাবে ঘটনার সত্যতা স্বীকার  করেছে।  মঠবাড়িয়া থানার ওসি মুহা. নুরুল ইসলাম বাদল জানান, শিশুটির ডাক্তারী পরীক্ষা রোববার বিকেলে জেলা সিভিল সার্জন কার্যালয়ে সম্পন্ন হয়েছে। আটককৃত কিশোরকে গ্রেপ্তার করে সোমবার দুপুরে পিরোজপুর শিশু আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ