ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের আকস্মিক সাঁড়াশি অভিযান বিচ কার্নিভালে উৎসবের আমেজে মাতোয়ারা লক্ষাধিক পর্যটক বরিশাল প্রেসক্লাব অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন ইতালিতে একের পর এক ১২টি ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি কাশিপুরে গ্যাসের গোডাউন থেকে সাড়ে ৪ লাখ টাকার মাল‍ামাল চুরি  এক যুগেরও বেশি সময় ধরে অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে থাকা পুকুর পরিষ্কারের উদ্যোগ বাকেরগঞ্জে স্ত্রীর সঙ্গে বিরোধের জেরে যুবকের আত্মহত্যা ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক প্রকল্প একনেকে অনুমোদন পেতে পারে: পরিকল্পনা প্রতিমন্ত্রী বরিশালে ‍ইয়াবাসহ চাকরিচ্যুত সেনাসদস্য ও তার স্ত্রী গ্রেফতার মঠবাড়িয়া পৌর শহরে সিসিটিভি ক্যামেরা অচল, অপরাধ প্রবণতা বাড়ছে 
  • রাজশাহী মেডিকেলে আরও ১০ জনের মৃত্যু

    রাজশাহী মেডিকেলে আরও ১০ জনের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে ১০ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল থেকে আজ বুধবার (১১ আগস্ট) সকাল পর্যন্ত এ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

    এদের মধ্যে করোনা পজিটিভ ৩ জন, করোনা নেগেটিভ হওয়ার পরও শারীরিক জটিলতায় ৩ জন এবং করোনার উপসর্গে ৪ জন মারা যান। রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।

    রামেক পরিচালক জানান, মৃতদের মধ্যে রাজশাহীর ২ জন, চাঁপাইনবাবগঞ্জের ১ জন, নাটোরের ২ জন, নওগাঁর ২ জন, পাবনার ৩ জন। মৃতদের মধ্যে ৫ জন পুরুষ ও ৫ জন নারী। নতুন মারা যাওয়াদের মধ্যে ৩ জনের বয়স ৬১ বছরের ঊর্ধ্বে, ২ জনের বয়স ৫১ বছরের ঊর্ধ্বে, ৩ জনের বয়স ৪১ বছরের ঊর্ধ্বে এবং ২ জনের বয়স ২১ বছরের ঊর্ধ্বে।

    তিনি জানান, আজ বুধবার সকাল পর্যন্ত এ হাসপাতালের ৫১৩টি করোনা ডেডিকেটেড বেডের বিপরীতে করোনা ও উপসর্গের রোগী ভর্তি রয়েছেন ৩৬৩ জন। এদিন সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ২৯ জন। একই সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩৭ জন। বুধবার সকাল পর্যন্ত করোনা ইউনিটের আইসিইউতে রয়েছে ২০ জন।

    ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানী জানান, বুধবার সকাল পর্যন্ত করোনা ইউনিটে চিকিৎসাধীন রোগীদের মধ্যে ১৯২ জনের করোনা পজিটিভ রয়েছে। উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১০৫ জন; যাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া করোনামুক্ত হয়েও পরবর্তী স্বাস্থ্য জটিলতায় চিকিৎসাধীন রয়েছেন ৬৬ জন।

    রামেক হাসপাতাল পরিচালক জানান, মঙ্গলবার স্থানীয় দুইটি ল্যাবে রাজশাহী জেলার ৩১৬ জনের নমুনা পরীক্ষা করে ৯১ জনের করোনা শনাক্ত হয়েছে। যা আগের দিনের চেয়ে ৫ দশমিক ৭০ শতাংশ বেড়ে শনাক্তের হার দাঁড়িয়েছে ২৮ দশমিক ৮০ শতাংশে। এর আগের দিন সোমবার করোনা শনাক্তের হার ছিল ২৩ দশমিক ১০ শতাংশ।

    এছাড়া সোমবার শনাক্তের হার ২৩ দশমিক ১০ শতাংশ, রবিবার ২৭ দশমিক ২৫ শতাংশ, শনিবার ৩৪ দশমিক ৬৩ শতাংশ, শুক্রবার ৩০ দশমিক ২১ শতাংশ, বৃহস্পতিবার ২৩ দশমিক ৮২ শতাংশ, বুধবার ২৩ দশমিক ৮৩ শতাংশ এবং গত মঙ্গলবার ছিল ২৪ দশমিক ৯৩ শতাংশ।

    তিনি আরও জানান, মঙ্গলবার রামেক ভাইরোলজি ল্যাবে রাজশাহীর ১২৯ নমুনায় ২৪ জনের, জয়পুরহাটের ১৯৯ নমুনায় ২২ জনের, নওগাঁর ১৬৩ নমুনায় ১৫ জনের ও চাঁপাইনবাবগঞ্জের ৯১ নমুনায় ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া রামেক হাসপাতাল মলিকুলার ল্যাবে ১৮৭ নমুনায় ৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ