ঢাকা বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • জাল সনদধারী শিক্ষকদের বিষয়ে সংসদে যা বললেন শিক্ষামন্ত্রী সন্ত্রাসবিরোধী সংশোধনী বিল পাস, নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম যুদ্ধবিরতির কিছুক্ষণ আগেই ইরাকে ক্ষেপণাস্ত্র হামলা, শিশুসহ নিহত ৭ কলমের মতো দেখতে প্রাণঘাতী অস্ত্র ‘পেন গান’ সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা ২১ এপ্রিল, ভোট ১২ মে সব উপজেলায় ‘মিড ডে মিল’ চালুর পরিকল্পনা: প্রধানমন্ত্রী মুলাদীতে ৯৯৯ নম্বরে পুলিশের সহায়তায় ব্যবসায়ী প্রাণ রক্ষা আমতলীতে প্রতিদিন বাড়ছে ডায়রিয়ায় আক্রান্ত রোগী অধিকাংশই শিশু ও বয়স্ক ‘নির্দোষ’ বাদল ফরাজীর কারামুক্তিতে ৭ দিনের আলটিমেটাম অন্তর্বর্তী সরকারের ১৪ অধ্যাদেশ বিল আকারে পাস
  • ২য় ডোজ টিকা নেওয়ার পরও করোনা পজিটিভ আমতলীর ইউএনও!

    ২য় ডোজ টিকা নেওয়ার পরও করোনা পজিটিভ আমতলীর ইউএনও!
    ছবি : আমতলীর ইউএনও মোঃ আসাদুজ্জামান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ২য় ডোজ টিকা নেয়ার ৯ দিন পরে করোনা শনাক্ত হয়েছে বরগুনার আমতলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামানের। বর্তমানে তিনি চিকিৎসকের পরামর্শে তার বাসভবনে চিকিৎসা নিচ্ছেন।

    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত ২৩ এপ্রিল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ২য় ডোজ টিকা গ্রহণ করেন। টিকা নেওয়ার ৯ দিন পরে তার শরীরে করোনা উপসর্গ দেখা দিলে তিনি গত ২৮ এপ্রিল হাসপাতালে গিয়ে পুনরায় স্যাম্পল প্রদান করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জিন এক্সপার্ট মেশিন দ্বারা স্যাম্পল পরীক্ষা করার পরে শনিবার বিকেলে তার করোনা পজিটিভ ধরা পড়ে। বর্তমানে তিনি চিকিৎসকদের পরামর্শে তার বাসভবনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

    উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবদুল মুনয়েম সাদ মুঠোফোনে বলেন, উপজেলা নির্বাহী অফিসার ২য় ডোজ টিকা নেওয়ার ৯ দিন পরে করোনা পজিটিভ হলেন। তিনি আমাদের তত্ত্বাবধানে বাসায় বসে চিকিৎসা নিচ্ছেন।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ