ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাজাপুরে ‘জয়বাংলা’ স্লোগান, টিসি পাচ্ছে ১৫ শিক্ষার্থী সোলার প্যানেলে চলছে ঝালকাঠি ডিসি কার্যালয়, উদ্বৃত্ত বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন! বাউফলে হাত পা উদ্ধারের তিনদিন পর পাওয়া গেল খণ্ডিত দেহ ও মাথা, গ্রেপ্তার দুই বরগুনায় অসুস্থ রোগীকে নাটক করেন বলার অভিযোগ, মৃত্যুর পর চার নার্সকে শোকজ পটুয়াখালীতে এতিমের বরাদ্দ সাড়ে ৩ কোটি টাকা, তালিকায় গরমিল অনিয়মের প্রতিবাদের নেতৃত্ব দেওয়ায় বরিশালে নার্সিং ইনস্টিটিউটের  শিক্ষার্থীকে বহিষ্কার প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে বরিশালে বিসিবি পরিচালক মিজানকে অবাঞ্ছিত ঘোষণা বরিশাল নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদার জিয়াকে মুক্তিযুদ্ধের প্রজন্ম মহানগর ও জেলা দক্ষিণের শুভেচ্ছা  ঢাকা-বরিশাল মহাসড়কে ১০ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত শতাধিক
  • দূরপাল্লার যানবাহন চালুর দাবি শাজাহান খানের

    দূরপাল্লার যানবাহন চালুর দাবি শাজাহান খানের
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঈদ করতে গ্রামে যাওয়া রাজধানীবাসীকে ফেরাতে দূরপাল্লার যানবাহন চালুর দাবি জানিয়েছেন পরিবহন শ্রমিক নেতা ও সাবেক নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান।

    তিনি বলেন, যে দুর্ভোগ নিয়ে রাজধানীবাসী ঢাকা ছেড়েছেন ফিরতি পথেও একই দুর্ভোগ পোহাতে হবে।


    তাদের দুর্ভোগ কমাতে কয়েকদিনের জন্য হলেও দূরপাল্লার পরিবহন চালু করা জরুরি।
    শুক্রবার (১৪ মে) সায়েদাবাদ বাস টার্মিনাল ভবনের সামনে পূর্ব নির্ধারিত অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে শাজাহান খান এসব কথা বলেন।

    ঢাকা মহানগর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের আয়োজনে স্বাস্থ্যবিধি মেনে দূরপাল্লার পরিবহন চালুসহ পাঁচ দফা দাবিতে ঈদের দিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ অবস্থান কর্মসূচি পালন করেন পরিবহন মালিক-শ্রমিকরা।

    শাজাহান খান বলেন, আমরা সরকারের সব ধরনের নির্দেশনা পালন করি। সরকারও আমাদের বিভিন্ন বিষয়ে দেখেন। কিন্তু সরকার পরিবহন শ্রমিকদের যে অনুদান দিয়েছে তা পর্যাপ্ত নয়। এ খাতে আমাদের ৬০ থেকে ৭০ লাখ শ্রমিক রয়েছে। কিন্তু তাদের মধ্যে অনুদান পেয়েছে মাত্র দুই থেকে আড়াই লাখ। এটা সামান্য। আমরা সরকারের কাছে যে তালিকা দিয়েছি সে তালিকা অনুযায়ী সবাইকে অনুদান দেওয়ার দাবি জানাচ্ছি। আমরা পাঁচ হাজার কোটি টাকার প্রণোদনা চাচ্ছি। দেশের অর্থনীতিকে সবচেয়ে বেশি সচল রাখে পরিবহন খাত।

    এর আগে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল ভবনের সামনে অবস্থান নেয় সায়েদাবাদ আন্তঃজেলা ও নগর বাস টার্মিনানাল শ্রমিক কমিটি।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ