ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • গৌরনদীতে ‘গৌরনদী পরিক্রমা’র প্রকাশনা উৎসব  মঠবাড়িয়ায় ইয়াবা সেবন, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতাসহ ৪ জনকে কারাদণ্ড জলবায়ু বিপর্যয় মোকাবিলায় বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ওয়াহিদ খানের মৃত্যুতে এসএম জাকির হোসেনের শোক  কমিটি ঘোষণার পরই ভোলায় এনসিপি নেতার পদত্যাগ পাথরঘাটায় চিফ হুইপের গাড়িবহরে হামলার ৪ বছর পর গ্রেপ্তার ৬ সাদা ঝিনুকে ছেয়ে গেছে কুয়াকাটা সৈকত বরগুনায় সাড়ে ৭ কোটি টাকার ভারতীয় শাড়ি ও পাঞ্জাবি উদ্ধার ভোলায় মোবাইল বিক্রি না করায় কিশোরকে হত্যা, মামা-ভাগনের যাবজ্জীবন বরিশাল বিশ্ববিদ্যালয় ও রেফকো ফার্মাসিউটিক্যালসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
  • করোনার ভ্যাকসিন গ্রহনে শীর্ষে ঢাকা, সবার পিছনে বরিশাল বিভাগ

    করোনার ভ্যাকসিন গ্রহনে শীর্ষে ঢাকা, সবার পিছনে বরিশাল বিভাগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনা প্রতিরোধে এ পর্যন্ত ৫৫ লাখ ৩৯ হাজার ৪৯৪ মানুষ টিকা নিয়েছেন। এরমধ্যে ৩৪ লাখ ৩৫ হাজার ৭০১ জন পুরুষ এবং ২১ লাখ ৩ হাজার ৭৯৩ জন নারী রয়েছেন। সোমবার (৫ এপ্রিল) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতর এসব তথ্য জানিয়েছে।

    এরমধ্যে সবচেয়ে বেশি টিকা নিয়েছে ঢাকা বিভাগে টিকা গ্রহণ করেছেন ১৭ লাখ ১১ হাজার ৩২৩ জন, এরমধ্যে শুধুমাত্র ঢাকা মহানগরীতে ৮ লাখ ৬৮ হাজার ১৬৮ জন। বিপরীতে বরিশাল বিভাগে সবচেয়ে কম টিকা গ্রহন করেছে মানুষ। অধিদফতর বলছে, বরিশাল বিভাগে মাত্র ২ লাখ ৪০ হাজার ৩৭২ জন টিকা নিয়েছেন। 

    এছাড়া ময়মনসিংহ বিভাগে ২ লাখ ৭৫ হাজার ১৮৭, চট্টগ্রাম বিভাগে ১১ লাখ ১৫ হাজার ৩৩৮, রাজশাহী বিভাগে ৬ লাখ ৩৫ হাজার ৯৭৩, রংপুর বিভাগে ৫ লাখ ৬৮ হাজার ৮২১, খুলনা বিভাগে ৭ লাখ ৪ হাজার ২৭০ এবং সিলেট বিভাগে ২ লাখ ৮৮ হাজার ২১০ জন করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন।

    গত ২৭ জানুয়ারি দেশে টিকাদান কর্মসূচি শুরু করে। প্রথম দিন টিকা দেওয়া হয় ২৬ জনকে। আর গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৪১ হাজার ৩২২ জন করোনা টিকা নিয়েছেন। এদের মধ্যে পুরুষ ২৩ হাজার ৬৯৮ এবং নারী ১৭ হাজার ৬২৪ জন।

    করোনাভাইরাসের টিকাদান কার্যক্রমের দ্বিতীয় দিনে ২৮ জানুয়ারি রাজধানীর পাঁচ হাসপাতালে মোট ৫৪১ ব্যক্তিকে টিকা দেওয়া হয়। আর ৭ ফেব্রুয়ারি সারাদেশে টিকা কার্যক্রম শুরু হয়। এ দিনে সারাদেশে টিকা নেন ৩১ হাজার ১৬০ জন। তাদের মধ্যে পুরুষ ২৩ হাজার ৮৫৭ জন এবং নারী সাত হাজার ৩০৩ জন।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ