ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা উজিরপুরে নবাগত এসিল্যান্ডের সাথে সাংবাদিকদের মতবিনিময়  বিএমপির নতুন অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম পিরোজপুরে বিপুল পরিমাণ ভারতীয় শাড়িসহ ইঞ্জিনবোট আটক দৌলতখানে  মেঘনায় ট্রলার থেকে পড়ে নিখোঁজের ৩৯দিনেও সন্ধান মেলেনি সোহাগের  ২৫২ টাকা বেড়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৮৩৭ পিরোজপুরে সাবেক পুলিশ সদস্যের স্ত্রীর বিবস্ত্র মরদেহ উদ্ধার বরিশালে ফল, গ্যাস ডিমসহ নিত্যপণ্যের দোকানে তদারকি, ৯ প্রতিষ্ঠানকে জরিমানা বরিশালে গ্রাম আদালত তথ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ বিসিসির ‘পরিচ্ছন্ন গ্রাম-পরিচ্ছন্ন শহর’ কর্মসূচি বাস্তবায়ন ও তত্ত্বাবধান কমিটির জরুরি সভা 
  • বরিশালে ২৪ ঘণ্টার ব্যবধানে পুনরায় বাড়ল ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা

    বরিশালে ২৪ ঘণ্টার ব্যবধানে পুনরায় বাড়ল ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও বেড়েছে ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা। জেলার ৬ উপজেলার অধিকাংশেই গত দিনের তুলনায় আক্রান্ত বেড়েছে সুস্থতার তুলনায়। অপরদিকে গত ৭ দিনে  জেলা-উপজেলার উপদ্রুত এলাকায়ও বৃদ্ধি পেয়েছে আক্রান্তের সংখ্যা।

    শনিবার (৬ মে) বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রেরিত বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।  বিজ্ঞপ্তি অনুসারে গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের ৬ জেলার ৪০ টি উপজেলায় নতুন করে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন ২১৬ জন। সুস্থতার সংখ্যা ২০১।

    তবে এদিন কোন মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। এর আগের ২৪ ঘণ্টায় ডায়রিয়ায় আক্রান্ত হয়েছিলেন ১৯৩ জন। সুস্থতার সংখ্যা ছিল ১৯৬। 


    স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, বরিশালে নতুন করে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন ৪০ জন, বিপরীতে সুস্থ হয়েছেন ২০ জন রোগী। এছাড়া পুটয়াখালীতে আক্রান্তের সংখ্যা ৩৮, সুস্থ হয়েছেন ৪৫ জন।

    ভোলায় আক্রান্ত ৫৫ জন, সুস্থ ৫৮, পিরোজপুরে আক্রান্ত এবং সুস্থ উভয় সংখ্যাই ৩৮। এছাড়া বরগুনায় ২৩ জন আক্রান্ত, সুস্থ ২৫ এবং ঝালকাঠিতে ২২ জন আক্রান্ত হয়েছেন। এখানে সুস্থতার সংখ্যা ১৫।

     প্রসংগত, ডায়রিয়া রোগীর চিকিৎসার জন্য বিভাগের ৬ জেলায় ৪০৫ টি টিম বরিশাল বিভাগীয় স্বাস্থ্য বিভাগের আওতায় কাজ করছে বলে জানায় পরিচালকের কার্যালয় সূত্র। 
     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ