ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • মার্কিন দূতাবাসে খালেদা জিয়া

    মার্কিন দূতাবাসে খালেদা জিয়া
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার দুপুর ২টা ২০ মিনিটে তিনি তার বাসভবন থেকে রওয়ানা দেন।

    খালেদা জিয়ার সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং তার ব্যক্তিগত চিকিৎসক দলের সদস্য এজেডএম জাহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার, খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক মামুন আছেন।

    জানা গেছে, খালেদা জিয়া যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মেগান বোল্ডিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং বায়োমেট্রিক ফিঙ্গার দেবেন।

    বিএনপি সূত্রে জানা গেছে, খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে যাবেন সে কারণে আজ তিনি ঢাকায় মার্কিন দূতাবাসে ফিঙ্গার প্রিন্ট দিচ্ছেন। ঢাকা থেকে লন্ডন হয়ে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের হাসপাতালে চিকিৎসা নেবেন বলে জানা গেছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ