ঢাকা সোমবার, ২৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজে হোস্টেল সংকটে নেই কোন উদ্যোগ, ভোগান্তিতে শিক্ষার্থীরা  বরিশালে ৩ মাস ধরে পাসপোর্ট অফিসে পড়ে আছে ৮০০ পাসপোর্ট গৌরনদীতে ঢালাইয়ের কয়েক ঘণ্টার মধ্যেই সেতুর স্লাব ভেঙে পড়ার ঘটনায় তদন্তে দুই টিম সাবেক রাষ্ট্রপতি হামিদ-সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ উজিরপুরে যুবদলের সম্পাদকসহ ৩ জনকে কুপিয়ে জখম বরিশাল বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা মেধাবৃত্তি প্রদান জুলাই আন্দোলনে নিহত মামুনের পরিবারের মানবতার জীবনযাপন লন্ডনে ব্যারিস্টার ডিগ্রি অর্জন করলেন লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম ৯৮ মামলায় ৯৯ দিন রিমান্ডে ছিলাম, আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের সুযোগ চাই বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
  • বরগুনায় ডেঙ্গুতে কলেজ শিক্ষকের মৃত্যু

    বরগুনায় ডেঙ্গুতে কলেজ শিক্ষকের মৃত্যু
    ছবি: প্রতীকী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বরগুনার পাথরঘাটার সৈয়দ ফজলুল হক ডিগ্রি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক মো. শামীম চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।


    বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

    জানা গেছে- গত দুইদিন আগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে তার অবস্থা গুরুতর দেখে দ্রুত বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় সেখানে বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়। এ নিয়ে বরগুনা জেলায় এখন পযন্ত মোট ৪২ জনের মৃত্যু হয়েছে।

    বরগুনা জেলায় ডেঙ্গু রোগীর মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৬৮৬ জনে। বিভিন্ন জেলা উপজেলা থেকে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ১৯ জন। জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ৭৩ জন। এদের মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ৫১ জন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ