ঢাকা বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • তামাক নিয়ন্ত্রণ আইন পাসের দাবিতে নগরে মানববন্ধন পাথরঘাটায় মাইকিং করে শত শত মানুষের অর্থ আত্মসাত, অতঃপর বাকেরগঞ্জে কুখ্যাত ডাকাত নিমাজ গ্রেফতার, বাসিন্দাদের মাঝে স্বস্তি দানব আকৃতির মাছটি বিক্রিকালে প্রশাসনের বাঁধা, ব্যবসায়ীরা লাপাত্তা  ঈদযাত্রায় প্রতিদিন গড়ে নিহত হয়েছেন ২০ জন মানবপাচার প্রতিরোধে দেশের দুই বিমানবন্দরে গোয়েন্দাদের ‘জাল’ ইতালি নেয়ার আশ্বাসে লিবিয়ার ভূমিতে জিম্মিদশায় বরিশালের ৯ যুবক! বিশ্বকাপের আগে বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজের সূচি চূড়ান্ত দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে ২ ডিগ্রি চরমোনাই মাহফিলে অংশ নিলেন আসিফ মাহমুদের নেতৃত্বে এনসিপির প্রতিনিধি দল 
  • বাকেরগঞ্জে কুখ্যাত ডাকাত নিমাজ গ্রেফতার, বাসিন্দাদের মাঝে স্বস্তি

    বাকেরগঞ্জে কুখ্যাত ডাকাত নিমাজ গ্রেফতার, বাসিন্দাদের মাঝে স্বস্তি
    ছবি অনলাইন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল জেলার বাকেরগঞ্জের চরাদি ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য নিজাম হাওলাদারকে গ্রেফতার করেছে বাকেরগঞ্জ থানা পুলিশ। (২ এপ্রিল) বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ২ নম্বর চরাদি ইউনিয়নের রাণীরহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

    সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ কে.এম. সোহেল রানার নির্দেশে, এসআই আবুল কালাম ও এএসআই ফারুকের নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃত নিজাম হাওলাদার দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে ডাকাতি কার্যক্রমের সাথে জড়িত ছিল। 

    পুলিশ জানায়, তার বিরুদ্ধে বাকেরগঞ্জ থানাসহ পৃথক থানায় মোট ১৬টি ডাকাতি ও অস্ত্র মামলা রয়েছে। এর মধ্যে ৬টি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে। গ্রেফতারের পর তাকে বাকেরগঞ্জ থানায় নিয়ে আসা হয়। প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানান থানা পুলিশ। অন্যদিকে তার গ্রেফতারের খবরে স্বস্তির নিঃশ্বাস ফেলছে উপজেলাবাসী।
     


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ