ঢাকা শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • বাকেরগঞ্জে কুখ্যাত ডাকাত নিমাজ গ্রেফতার, বাসিন্দাদের মাঝে স্বস্তি

    বাকেরগঞ্জে কুখ্যাত ডাকাত নিমাজ গ্রেফতার, বাসিন্দাদের মাঝে স্বস্তি
    ছবি অনলাইন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল জেলার বাকেরগঞ্জের চরাদি ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য নিজাম হাওলাদারকে গ্রেফতার করেছে বাকেরগঞ্জ থানা পুলিশ। (২ এপ্রিল) বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ২ নম্বর চরাদি ইউনিয়নের রাণীরহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

    সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ কে.এম. সোহেল রানার নির্দেশে, এসআই আবুল কালাম ও এএসআই ফারুকের নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃত নিজাম হাওলাদার দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে ডাকাতি কার্যক্রমের সাথে জড়িত ছিল। 

    পুলিশ জানায়, তার বিরুদ্ধে বাকেরগঞ্জ থানাসহ পৃথক থানায় মোট ১৬টি ডাকাতি ও অস্ত্র মামলা রয়েছে। এর মধ্যে ৬টি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে। গ্রেফতারের পর তাকে বাকেরগঞ্জ থানায় নিয়ে আসা হয়। প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানান থানা পুলিশ। অন্যদিকে তার গ্রেফতারের খবরে স্বস্তির নিঃশ্বাস ফেলছে উপজেলাবাসী।
     


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ