ঢাকা শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • সিটিজেনস ফর সাসটেইনেবল ডেভেলপমেন্টের উদ্যোগ

    তামাক নিয়ন্ত্রণ আইন পাসের দাবিতে নগরে মানববন্ধন

    তামাক নিয়ন্ত্রণ আইন পাসের দাবিতে নগরে মানববন্ধন
    ছবি নিজস্ব
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ-২০২৫ দ্রুত সংসদে আইন হিসেবে পাসের দাবিতে বরিশাল নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হল চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। (২ এপ্রিল) বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে সিটিজেনস ফর সাসটেইনেবল ডেভেলপমেন্টের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    প্রবীণ নারী নেত্রী ও শিক্ষাবিদ প্রফেসর শাহ্ শাজেদার সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন অধ্যক্ষ আমিনুর রহমান খোকন, উইমেন চেম্বার অব কমার্সের পরিচালক রেবেকা সুলতানা, আইসিডিএর নির্বাহী পরিচালক কাজী নওশাদ রাসেল, এসইউভিওর নির্বাহী পরিচালক হাসিনা বেগম নীলা, আরোহীর নির্বাহী পরিচালক এটিএম খোরশেদ আলম, শিশু সংগঠক আখতারুল কবীর এবং সংস্কৃতিকর্মী শামীম হাওলাদার প্রমুখ।

    সিটিজেনস ফর সাসটেইনেবল ডেভেলপমেন্টের বরিশাল বিভাগীয় আহ্বায়ক শুভংকর চক্রবর্তীর সঞ্চালনায় বক্তারা ই-সিগারেটসহ সকল নতুন তামাকজাত পণ্যের ওপর নিষেধাজ্ঞা বহাল রাখা, বিক্রয়কেন্দ্রে তামাকজাত পণ্যের প্রদর্শন নিষিদ্ধ করা এবং তরুণদের লক্ষ্য করে তামাক বিপণন ও প্রচার কার্যক্রম বন্ধ করার দাবি জানানো হয়।

    মানববন্ধন অনুষ্ঠানে বক্তারা আরো বলেন, তামাক নিয়ন্ত্রণ আইন কার্যকরভাবে বাস্তবায়নের মাধ্যমে একটি তামাকমুক্ত ভবিষ্যৎ নিশ্চিত করতে এখনই প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি তরুণ প্রজন্মকে নিকোটিন আসক্তি থেকে রক্ষায় সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান তারা।
     


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ