ঢাকা শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচন চলছে

    বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচন চলছে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচন চলছে। সকাল ৯টায় শুরু হওয়া ভোট  ভোটগ্রহণ বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

    নির্বাচনে আওয়ামী লীগ না থাকলেও বিএনপি এবং জামায়াতে ইসলামী প্যানেলসহ মোট ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের অনুকূলে এবার ভোটার সংখ্যা রয়েছেন ৯৭৩ জন।

    বরিশাল জেলা আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬ উপ-পরিষদের আহ্বায়ক এসএম সাদিকুর রহমান লিংকন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, নির্বাচন ঘিরে আইনজীবীদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। তারা দীর্ঘ বছর পর স্বাধীনভাবে তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিয়ে আইনজীবী সমিতির কার্যকরী প্যানেল নির্বাচিত করবেন। এজন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে সকল প্রস্তুতিও সম্পন্ন হয়েছে।

    খোঁজ নিয়ে জানাগেছে, জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে বিএনপির মো. আবুল কালাম আজাদ (১) ও জামায়াতে ইসলামীর মোহাম্মদ সালাউদ্দিন মাসুম প্রতিদ্বন্দ্বিতা করছেন। সহ-সভাপতি আব্দুল পদে মজিদ ঢালী, শেখ মেহেদী হাসান শাহিন, সৈয়দ মাসুম মিয়া রেজা, সম্পাদক শেখ হুমায়ুন কবির মাসউদ, আবুল কালাম আজাদ ইমন, মো. ফরিদ উদ্দিন, অর্থ সম্পাদক মো. জাকির হোসেন, মোহাম্মদ জাহিদুল ইসলাম পান্না প্রতিদ্বন্দ্বিতা করছেন।

    যুগ্ম সম্পাদক পদে রুহুল আমিন খায়ের, সাইদুর রহমান সোহেল, মোহাম্মদ তারেক আল ইমরান, শাহ্ আলম (৩) এবং নির্বাহী সদস্য পদে মো. হারুন অর রশিদ, মো. রিয়াজুল হক, সায়েম উল আলম, কামাল হোসেন হাওলাদার, পারুল বেগম, এইচ এম আশরাফুল আলম, গোলাম মোর্তজা তপু, মো. শাহ আলম প্রতিদ্বন্দ্বিতা করছেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ