ঢাকা রবিবার, ০৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

মতবাদ পত্রিকা অফিস পরিদর্শন করলেন চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের পরিচালক

মতবাদ পত্রিকা অফিস পরিদর্শন করলেন চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের পরিচালক
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের (ডিএফপি) কর্মকর্তারা বরিশাল থেকে প্রকাশিত স্থানীয় দৈনিক পত্রিকাগুলো পরিদর্শন করেছেন। 

শনিবার ( ১৩ জুন) সকাল থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন পত্রিকা অফিসে এ পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়। এসময় কর্মকর্তারা নগরীর পুলিশ লাইন রোডের এন হোসেন গলিতে দৈনিক মতবাদ পত্রিকা অফিস পরিদর্শন করেন। 

পরিদর্শনকালে কর্মকর্তারা সন্তোষ প্রকাশ করেন এবং পত্রিকার কার্যক্রম ইতিবাচকভাবে মূল্যায়ন করেন। 

প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের পরিচালক (বিজ্ঞাপন ও নিরীক্ষা) সুফি আব্দুল্লাহিল মারুফ, অডিটর মো. সাজেদুর রহমান। এসময় বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মতবাদের সম্পাদক এসএম জাকির হোসেন এবং প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও আজকের পরিবর্তন পত্রিকার প্রকাশক-সম্পাদক কাজী মিরাজ মাহমুদ উপস্থিত ছিলেন। 

পরিদর্শন শেষে কর্মকর্তারা জানান, দেশের গণমাধ্যমের জবাবদিহিতা ও মানোন্নয়ন নিশ্চিত করতে এ ধরনের পরিদর্শন কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে। পরে মতবাদ পত্রিকা হাতে নিয়ে ফটোশেসন করেন তাঁরা। 


 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ