ঢাকা বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • গরু চুরি করতে গোয়াল ঘরে প্রবেশ, কুকুরের কামড়ে ধরা চোর! সুইস ব্যাংক: ২০২৫ সালে বাংলাদেশিরা জমা রাখেন সাড়ে ৩ হাজার কোটি টাকার বেশি কুয়াকাটায় আবাসিক হোটেলে অভিযান, ৭ যুবকের কারাদণ্ড বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ৪৫ জন গ্রেফতার বরিশালে বাণিজ্য মেল‍ার সেই গণশৌচাগার ভেঙে দিল শিক্ষার্থীরা বরিশ‍াল নগরীতে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ইতিহাসের নীরব সাক্ষী বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরিতে অভিযুক্ত ৬৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পানির স্রোতে ভেসে যাওয়া বৃদ্ধাকে যেভাবে বাঁচালো শিশু মারিয়া সময় টিভির সাবেক এমডি আহমেদ জোবায়েরকে কারাগারে পাঠানোর নির্দেশ প্রশংসা করে মোদীকে ‘কিলার’ বললেন ট্রাম্প
  • বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ৪৫ জন গ্রেফতার

    বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ৪৫ জন গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে পরিচালিত বিশেষ অভিযানে ৪৫ জনকে গ্রেফতার করেছে মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)।

    বৃহস্পতিবার ( ১৮ জুন) বিএমপির মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। 

    বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নগরীর চারটি থানা ও গোয়েন্দা শাখা (ডিবি) পৃথক স্থানে অভিযান পরিচালনা করে। অভিযানে মাদক বিক্রির অভিযোগে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ১৪০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। 

    বিএমপি আরও জানায়, মোট গ্রেপ্তার ৪৫ জনের মধ্যে ১৪ জন ওয়ারেন্টভুক্ত (গ্রেপ্তারি পরোয়ানা) আসামি, ৭ জন নিয়মিত মামলায়,  ১৮ জনকে মহানগর অধ্যাদেশে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

    নগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক ও অপরাধ নির্মূলে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ