ঢাকা বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে রাতে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে আরোহী নিহত, আহত ১ সিনিয়র আইনজীবী গোলাম আব্বাস চৌধুরী দুলালের ছোট ভাইয়ের ইন্তেকাল  গরু চুরি করতে গোয়াল ঘরে প্রবেশ, কুকুরের কামড়ে ধরা চোর! সুইস ব্যাংক: ২০২৫ সালে বাংলাদেশিরা জমা রাখেন সাড়ে ৩ হাজার কোটি টাকার বেশি কুয়াকাটায় আবাসিক হোটেলে অভিযান, ৭ যুবকের কারাদণ্ড বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ৪৫ জন গ্রেফতার বরিশালে বাণিজ্য মেল‍ার সেই গণশৌচাগার ভেঙে দিল শিক্ষার্থীরা বরিশ‍াল নগরীতে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ইতিহাসের নীরব সাক্ষী বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরিতে অভিযুক্ত ৬৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পানির স্রোতে ভেসে যাওয়া বৃদ্ধাকে যেভাবে বাঁচালো শিশু মারিয়া
  • কুয়াকাটায় আবাসিক হোটেলে অভিযান, ৭ যুবকের কারাদণ্ড

    কুয়াকাটায় আবাসিক হোটেলে অভিযান, ৭ যুবকের কারাদণ্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কুয়াকাটা পর্যটন নগরীর একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ ৭ যুবককে আটক করেন ভ্রাম্যমাণ আদালত। আটককৃতদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

    বৃহস্পতিবার (১৮ জুন) কুয়াকাটার আবাসিক হোটেল ‘সি অ্যাডভেঞ্চার ইন’-এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক।

    অভিযানকালে অভিযুক্ত যুবকদের কাছ থেকে ২৫ পিস ইয়াবা, গাঁজা ও হুইস্কি জব্দ করা হয়। পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের দণ্ড প্রদান করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কলাপাড়া থানায় মামলা দায়ের করেছে।

    দণ্ডপ্রাপ্তরা হলেন- কুয়াকাটার খাজুরা গ্রামের মো. আরিফ বেপারী (২২), পটুয়াখালী সদরের তুলাতলী এলাকার মো. হাসান মৃধা (২৩), রাজবাড়ীর পাংশা উপজেলার নাচনা মুরাদপুর গ্রামের নিরব প্রামাণিক (২১), রাজবাড়ীর তামিলি দুর্গাপুর এলাকার মো. সায়েদ ইসলাম (২০), মো. হাসিবুল ইসলাম (১৯), পটুয়াখালী জেলার মহিপুর থানা সদরের বিপিনপুর গ্রামের মো. বাপ্পি (১৯) এবং ঝালকাঠির কাঠালিয়া উপজেলার কচুয়া এলাকার মো. বিল্লাল (২২)।

    আদালত দুইজনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। অপর পাঁচজনকে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

    নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক বলেন, মাদকদ্রব্য সেবন ও সংরক্ষণের সুনির্দিষ্ট অভিযোগে তাদের বিরুদ্ধে এ আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। পর্যটন নগরী কুয়াকাটাকে মাদকমুক্ত রাখতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ