ঢাকা শুক্রবার, ১৯ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে রাতে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে আরোহী নিহত, আহত ১ সিনিয়র আইনজীবী গোলাম আব্বাস চৌধুরী দুলালের ছোট ভাইয়ের ইন্তেকাল  গরু চুরি করতে গোয়াল ঘরে প্রবেশ, কুকুরের কামড়ে ধরা চোর! সুইস ব্যাংক: ২০২৫ সালে বাংলাদেশিরা জমা রাখেন সাড়ে ৩ হাজার কোটি টাকার বেশি কুয়াকাটায় আবাসিক হোটেলে অভিযান, ৭ যুবকের কারাদণ্ড বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ৪৫ জন গ্রেফতার বরিশালে বাণিজ্য মেল‍ার সেই গণশৌচাগার ভেঙে দিল শিক্ষার্থীরা বরিশ‍াল নগরীতে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ইতিহাসের নীরব সাক্ষী বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরিতে অভিযুক্ত ৬৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পানির স্রোতে ভেসে যাওয়া বৃদ্ধাকে যেভাবে বাঁচালো শিশু মারিয়া
  • বরিশালে রাতে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে আরোহী নিহত, আহত ১

    বরিশালে রাতে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে আরোহী নিহত, আহত ১
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল নগরীর বান্দরোডে বেপরোয়া গতির অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

    বৃহস্পতিবার (১৮ জুন) রাত পৌনে ১০টার দিকে নগরীর বান্দরোডে বেলস পার্ক সংলগ্ন কেডিসির মোড়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম শুভ এবং আহতের নাম আরিফ। এর মধ্যে আহত আরিফ পটুয়াখালীর লেবুখালী এলাকার বাসিন্দা এবং মোবাইল এক্সেসরিজ ব্যবসায়ী বলে জানা গেছে। তবে নিহত ব্যক্তির ঠিকানা জানা যায়নি।

    প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে কেডিসি থেকে মোটরসাইকেল চালিয়ে বান্দরোডে উঠছিলেন দুই মোটরসাইকেল আরোহী। এসময় দ্রুত গতিতে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন।

    পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক শুভ নামের একজনকে মৃত ঘোষণা করেন। এছাড়া অপরজনকে মুর্মূষু অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসক।

    প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনায় অটোরিকশার তেমন ক্ষয়ক্ষতি হয়নি। যে কারণে ঘটনার পর পরই অটোরিকশা নিয়ে পালিয়ে যায় চালক। পরে নিহত শুভ’র মৃতদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

    দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন উল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে এবং আহত ব্যক্তির চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তিনি আরও জানান, ঘটনার পর পালিয়ে যাওয়া অটোরিকশা ও তার চালককে শনাক্ত করে আটক করার চেষ্টা চলছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ