ঢাকা সোমবার, ২৯ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীতে থ্রি-হুইলারের বিদ্যমান ভাড়া বহাল, অবৈধ যানের বিরুদ্ধে যৌথ অভিযান ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণসহ ছয় দফা দাবিতে বরিশালে মানববন্ধন মঠবাড়িয়ায় সরকারি বই বিক্রির টাকা সরকারি ফান্ডে জমা দিলেন সেই প্রধান শিক্ষক  বরিশালে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে বিএমপি’র নিষেধাজ্ঞা উপকূলে অবৈধ ট্রলিংয়ের দৌরাত্ম্য, হুমকিতে সামুদ্রিক মৎস্যসম্পদ মঠবাড়িয়ায় ১৭ কোটি টাকার হাসপাতাল অচল, নেই একটি বেডও ফুটপাতে শরবত বিক্রি করে মাসে অর্ধ লাখ টাকা আয় করেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী লিটন দুর্বার তারুণ্য শান্তি সমাজ কল্যাণ সংস্থার নতুন কমিটি ঘোষণা বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২২, উদ্ধার হলো ৯ কেজি গাঁজা   
  • ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণসহ ছয় দফা দাবিতে বরিশালে মানববন্ধন

    ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণসহ ছয় দফা দাবিতে বরিশালে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণ ও রেলপথ চালুসহ ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে দক্ষিণাঞ্চলের ৬ দফা দাবি বাস্তবায়নে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

    সোমবার (২৯ জুন) বেলা সাড়ে ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে বরিশালের সর্বস্তরের ছাত্র-জনতার ব্যনারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

    মানববন্ধন থেকে জাতীয় বাজেটে পায়রা বন্দরকে পূর্ণাঙ্গভাবে সচল ও কার্যকর করা, বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে উন্নিতকরণ, ভোলার গ্যাস ব্যবহার করে ভোলা, বরিশাল ও পটুয়াখালী অঞ্চলে শিল্পাঞ্চল গড়ে তোলা, ভোলা-বরিশাল সেতু নির্মাণ, নদী ভাঙন রোধে দক্ষিণাঞ্চলের সব জেলায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানানো হয়। 

    মানববন্ধনে বক্তারা বলেন, পদ্মা সেতু নির্মাণ হলেও ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত ৬ লেনের সড়ত নির্মাণ কাজের জন্য কোন বরাদ্দ হচ্ছে না। দক্ষিণাঞ্চলবাসী বৈষম্যের শিকার হচ্ছে। 

    তাই জাতীয় বাজেটে দক্ষিণাঞ্চলের জন্য বরাদ্দ দেয়ার দাবি জানান বক্তারা। তারা বলেন, দাবি আদায় না হলে দীর্ঘ আন্দোলনে যাবেন তারা।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ