ঢাকা বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে বাসের ভিতর ইয়াবা সেবন, আটকের পর ছেড়ে দিল শ্রমিক নেতা বরিশালে বিদায়ী জেলা প্রশাসকে বিরুদ্ধে ঝাড়ু মিছিল মহাসড়কে ৬ লেনে উন্নীতকরণসহ ৪ দফা দাবিতে উত্তাল রাজপথ থেকে জাতীয় সংসদ আমতলীতে মাদক বিরোধী র‌্যালি  দৌলতখানে তিন কেন্দ্রে পরীক্ষার্থী ৬৫৭, অনুপস্থিত ২৩ বিশ্বকাপের জয় উদযাপন করতে গিয়ে প্রাণ হারালেন ৩ সমর্থক সরকারি শিশু পরিবারে রাতে নিবাসীদের ভিডিও করেন সমাজসেবার ডিডি বাউফলে বিএনপির শোভাযাত্রায় হামলা, ছাত্রশিবির সভাপতি গ্রেপ্তার ভুয়া নিয়োগ বোর্ড গঠন করে কর্মাচারী নিয়োগ, ফেঁসে গেলেন ৩ মাদরাসাপ্রধান কর্ণফুলীতে ফিশিং ট্রলারে বিস্ফোরণে পটুয়াখালীর রুবেলসহ  দগ্ধ ২ নাবিকের মৃত্যু
  • আমতলীতে মাদক বিরোধী র‌্যালি 

    আমতলীতে মাদক বিরোধী র‌্যালি 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের কানাই মৃধা বাজার যুবসমাজের উদ্যোগে বৃহস্পতিবার দুপুর ১২ টায় মাদক বিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

    স্থানীয় যুবসমাজের প্রতিনিধি মো. নজরুল ইসলাম নান্নু মাতুব্বারের সভাপতিত্বে র‌্যালি ও সমাবেশে বক্তাব্য রাখেন, স্থানীয় মো. মজিবর মাতুব্বর, শিক্ষক মাওলানা মো. হারুন অর রশিদ.সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. আরিফ, যুবসমাজের পক্ষে  মো. জাহিদুল ইসলাম মাতুব্বর মো. বায়েজিদ মাতুব্বর, তানিম মাতুব্বর, আল আমিন মুন্সী প্রমুখ।

    সমাবেশে দক্ষিন টেপুরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ও নুরানী মাদ্রাসার শিক্ষক ছাত্র-ছাত্রীরাসহ এলাকার যুবসমাজ অংশ গ্রহন করেন। 

    এসময় বক্তারা বলেন, কানাই মৃধা এলাকা দক্ষিণ টেপুরা গ্রাম মাদকে ছেয়ে গেছে। অনেক পরিবার ধ্বংস হয়ে গেছে মাদকের ভয়াল থাবায়। মাদকের এই করাল গ্রাস থেকে যুবসমাজকে রক্ষা করতে স্থাণীয় সুশীল সমাজসহ সমাজের সকল স্তরের মানুষদের এগিয়ে আসার আহবান জানান তারা। বক্তারা মাদকের ভয়াল থাবা থেকে হলদিয়া ইউনিয়নকে রক্ষা করার জন্য উপজেলা নির্বাহী অফিসার ও থানার অফিসার ইনচার্জের হস্তক্ষেপ কামনা করছেন। 

    আমতলী থানার অফিসার ইনচার্জ মো. ইয়াকুব হোসাইন বলেন, পুলিশ মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। কাউকে কোন রকম ছাড় দেয়া হবেনা। দক্ষিণ টেপুরা কানাই মৃধাএলাকায় টহল জোরদার করা হবে। 
     
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ