অ্যাসাইনমেন্টে শিক্ষকের নামের বানান ভুল, ৩০০ বার লিখিয়ে শাস্তি

গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন
অ্যাসাইনমেন্টে শিক্ষকের নামের বানান ভুল করায় এক শিক্ষার্থীকে অভিনব শাস্তি দেওয়ার অভিযোগ উঠেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) এক শিক্ষকের বিরুদ্ধে।
ভুল করার শাস্তি হিসেবে ওই শিক্ষার্থীকে সঠিক নামটি ৩০০ বার লিখে অ্যাসাইনমেন্ট করতে বলেছেন ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক মরিয়ম হাসনা।
এ ঘটনার প্রতিবাদ জানিয়ে ভুক্তভোগী শিক্ষার্থী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিলে বিশ্ববিদ্যালয়জুড়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন