ঢাকা রবিবার, ০৮ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে নারীর গোপন ভিডিও ধারণ, গণপিটুনি খেলেন স্বেচ্ছাসেবক দল নেতা ৭ বছরের সংসারে সন্তান না হওয়ায় বিচ্ছেদ  ভোলায় ঘরের কাজে ব্যস্ত মা, পুকুরে ডুবে শিশুর মৃত্যু বিষখালী নদীতে নিখোঁজের ৪৮ ঘণ্টা পর মিললো শিশুর মরদেহ বরিশালে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের আনন্দ মিছিল উজিরপুরে গুঁড়িয়ে দেওয়া হলো ২ ইটভাটা, আটক ১ নলছিটিতে পুলিশের ওপর হামলা, পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ বরিশালে জমি বিরোধে কুপিয়ে হত্যা, আটক ৩ আগৈলঝাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ, যুবলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার দেশের ইতিহাস, স্বাধীনতা ও দেশপ্রেম সম্পর্কে তরুণ প্রজন্মকে সচেতন করতে হবে: সোহেল মনজুর
  • ভোলায় ঘরের কাজে ব্যস্ত মা, পুকুরে ডুবে শিশুর মৃত্যু

    ভোলায় ঘরের কাজে ব্যস্ত মা, পুকুরে ডুবে শিশুর মৃত্যু
    ছবি: প্রতীকী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলায় পরিবারের অগোচরে আলিফা (০২) নামে এক শিশুর পুকুরে ডুবে মৃত্যু হয়েছে। রোববার (৮ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

    নিহত শিশু আলিফা ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মো. নিরব হোসেনের মেয়ে।

    নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, দুপুরের দিকে শিশু আলিফার মা শিরিন আক্তার ঘরের রান্না-বান্নার কাজে ব্যস্ত ছিলেন। ওই সময় আলিফা ঘরে খেলাধুলা করছিল। হঠাৎ শিশুটি পরিবারের অগোচরে বসতঘর থেকে বের হয়। এরপর দীর্ঘসময় ধরে শিশুটির কোনো সাড়া শব্দ না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তার পরিবারের সদস্যরা।

    খোঁজাখুঁজির একপর্যায়ে বসতঘরের পাশে পুকুরে শিশুটিকে ভাসতে দেখে উদ্ধার করে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। এসময় হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

    ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এঘটনায় ভোলা মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ