ঢাকা রবিবার, ০৮ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৭ বছরের সংসারে সন্তান না হওয়ায় বিচ্ছেদ  ভোলায় ঘরের কাজে ব্যস্ত মা, পুকুরে ডুবে শিশুর মৃত্যু বিষখালী নদীতে নিখোঁজের ৪৮ ঘণ্টা পর মিললো শিশুর মরদেহ বরিশালে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের আনন্দ মিছিল উজিরপুরে গুঁড়িয়ে দেওয়া হলো ২ ইটভাটা, আটক ১ নলছিটিতে পুলিশের ওপর হামলা, পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ বরিশালে জমি বিরোধে কুপিয়ে হত্যা, আটক ৩ আগৈলঝাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ, যুবলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার দেশের ইতিহাস, স্বাধীনতা ও দেশপ্রেম সম্পর্কে তরুণ প্রজন্মকে সচেতন করতে হবে: সোহেল মনজুর বরিশালে বিএনপির বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশে মারামারি 
  • বরিশালে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের আনন্দ মিছিল

    বরিশালে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের আনন্দ মিছিল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল নগরীতে আনন্দ মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। মিছিলে নেতৃত্ব দিয়েছেন বরিশাল জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুর রাজ্জাক।

    রোববার (৮ নভেম্বর) দুপুরে নগরীর পুলিশ লাইন রোড এলাকা থেকে মিছিলটি বের করা হয়। এ সময় অংশগ্রহণকারীরা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু ও কে বলে রে মুজিব নাই, মুজিব সারা বাংলায়সহ বিভিন্ন শ্লোগান দেন।

    মিছিলের ব্যানারে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ এবং যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের ছবি দেখা গেছে। মিছিলে কার্যক্রম নিষিদ্ধ ছাত্র ও যুবলীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

    এ বিষয়ে জানতে চাইলে কোতোয়ালি মডেল থানার ওসি মনিরুল ইসলাম বলেন, হঠাৎ করে একটি ঝটিকা মিছিলের খবর পাওয়া গেছে। আমরা মাঠে আছি। এখনপর্যন্ত কাউকে আটক করা হয়নি। তবে মিছিলে অংশগ্রহণকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ