ঢাকা রবিবার, ০৮ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ভোলায় ঘরের কাজে ব্যস্ত মা, পুকুরে ডুবে শিশুর মৃত্যু বিষখালী নদীতে নিখোঁজের ৪৮ ঘণ্টা পর মিললো শিশুর মরদেহ বরিশালে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের আনন্দ মিছিল উজিরপুরে গুঁড়িয়ে দেওয়া হলো ২ ইটভাটা, আটক ১ নলছিটিতে পুলিশের ওপর হামলা, পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ বরিশালে জমি বিরোধে কুপিয়ে হত্যা, আটক ৩ আগৈলঝাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ, যুবলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার দেশের ইতিহাস, স্বাধীনতা ও দেশপ্রেম সম্পর্কে তরুণ প্রজন্মকে সচেতন করতে হবে: সোহেল মনজুর বরিশালে বিএনপির বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশে মারামারি  মুশফিককে পেছনে ফেলে দেশের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ ইনিংস হৃদয়ের
  • বিষখালী নদীতে নিখোঁজের ৪৮ ঘণ্টা পর মিললো শিশুর মরদেহ

    বিষখালী নদীতে নিখোঁজের ৪৮ ঘণ্টা পর মিললো শিশুর মরদেহ
    ছবি: সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার বিষখালী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার প্রায় ৪৮ ঘণ্টা পর ইহান (৮) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

    রোববার (৮ নভেম্বর) সকাল ১০টার দিকে বরগুনার নলটোনা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

    নিহত ইহান বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের খেজুরতলা এলাকার মো. নজির হোসেনের ছেলে। পরিবারের সদস্যরা জানান, শুক্রবার দুপুরে পরিবারের সঙ্গে বড়ইতলা ফেরিঘাটসংলগ্ন বিষখালী নদীর তীরে ঘুরতে যায় ইহান। একপর্যায়ে পরিবারের সদস্যদের সঙ্গে নদীতে গোসল করতে নামলে তীব্র স্রোতে তলিয়ে যায় সে।

    পরে পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। এরপর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।

    বরগুনা সদর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ইমদাদুল হক জানান, শুক্রবার পটুয়াখালী থেকে ডুবুরি দল এনে বিকেল ৪টা থেকে উদ্ধার অভিযান শুরু করা হয়। টানা দুই দিন চেষ্টার পর রোববার সকালে নলটোনা ইউনিয়নের বিষখালী নদী থেকে ইহানের মরদেহ উদ্ধার করা হয়।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ