ঢাকা বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জিয়াউল আহসানের বোন আইনজীবী নাজনীন নাহারের ব্যাংক হিসাব তলব উজিরপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ফায়ার ফাইটারের ২৪ দিন বরিশাল বিশ্ববিদ্যালয়ে বন্ধ থাকবে শ্রেণি কার্যক্রম ধর্ষণচেষ্টার পর গলা কেটে মৃত ভেবে শিশু ইরাকে ফেলে যান বাবু শেখ চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান ইরানের নতুন সুপ্রিম লিডার হলেন খামেনির ছেলে মোজতবা ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট অফিসে এসে ৪০ মিনিট বাধ্যতামূলক অবস্থান করতে হবে সরকারি কর্মচারীদের ঢাকা-বরিশাল মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার ‘রাজত্ব’, এক সপ্তাহে ৪ জন নিহত   সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • ঝালকাঠিতে গণটিকা কার্যক্রম পরিদর্শনে বিভাগীয় কমিশনার, ডিআইজি

    ঝালকাঠিতে গণটিকা কার্যক্রম পরিদর্শনে বিভাগীয় কমিশনার, ডিআইজি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠি জেলায় ৪৪টি কেন্দ্রে গণটিকাদান কার্যক্রম শুরু হয়েছে। শনিবার সকাল ১১ টায় বরিশাল বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম বাদল টিকাদান কার্যক্রম পরিদর্শন করেন।

    এসময় বরিশাল রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান, বরিশাল সাস্থ্য বিভাগের পরিচালক বাসুদেব কুমার দাস, ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলী উপস্থিত ছিলেন। 

    বৈরি আবহাওয়া উপেক্ষা করে সকাল থেকে দুইটি পৌরসভা ও ৩২টি ইউনিয়নের কেন্দ্রগুলোতে টিকা গ্রহণে আগ্রহীদের ভীর ছিল। মুক্তিযোদ্ধা, বয়স্ক ও নারীদের অগ্রাধীকার ভিত্তিতে এ টিকাদান কর্মসূচি চলছে। 

    একদিনে জেলায় মোট ২৩ হাজার ৬০০ জনকে চীনের তৈরি সিনোফার্মের এ ভ্যাকসিন দেয়ার লক্ষ্যমাত্রা নিয়ে সকাল ৯ টা থেকে এ কর্যক্রম শুর” হয়। এতে স্বাস্থ্য বিভাগের ৮৮ জন কর্মী এবং ১৩২ জন স্বেচ্ছাসেবী কাজ করছেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ