ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • মোদির মন্ত্রীকে গ্রেপ্তার করলো মহারাষ্ট্রের পুলিশ

    মোদির মন্ত্রীকে গ্রেপ্তার করলো মহারাষ্ট্রের পুলিশ
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতের কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানেকে গ্রেপ্তার করেছে নাসিক সিটি পুলিশ। রানে নরেন্দ্র মোদির মন্ত্রিসভায় ক্ষুদ্র, ছোট এবং মাঝারি শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছে। এর আগে তিনি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে চড় মারার হুমকি দিয়েছিলেন। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

    ওই ঘটনায় তার বিরুদ্ধে একাধিক এফআইআর দায়ের করা হয়। মঙ্গলবার সেই মামলায় কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ রানেকে গ্রেপ্তার করে নাসিক সিটি পুলিশ। রত্নাগিরির সঙ্গমেশ্বরে তাকে গ্রেফতার করা হয়। এখন তাকে নাসিক নিয়ে যাওয়া হয়েছে।

    উদ্ধব ঠাকরের বিরুদ্ধে ওই আপত্তিকর মন্তব্য করার পর মঙ্গলবার রানের বিরুদ্ধে মহারাষ্ট্রের তিন জায়গায় এফআইআর দায়ের করা হয়। সোমবার রায়গড়ে উদ্ধবের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে রানের বিরুদ্ধে। এ ঘটনায় রায়গড়, পুণে এবং নাসিকে তিনটি মামলা দায়ের করা হয়।

    পুণের পুলিশ কমিশনার অমিতাভ গুপ্তা দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, রানের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছে। একটি তদন্তকারী দল পুণেতে তদন্ত শুরু করেছে। সোমবার রানে বলেন, এটা খুবই লজ্জাজনক যে মুখ্যমন্ত্রী ভারতের স্বাধীনতা কোন বছরে তা জানেন না। তিনি নিজের বক্তব্যের সময় গুনে গুনে বলতে পারলেন স্বাধীনতার কত বছর হলো। আমি যদি সেখানে থাকতাম তাহলে সপাটে একটা চড় মারতাম।

    রানের এমন মন্তব্যের পর মহারাষ্ট্রে সমালোচনার ঝড় ওঠে। শিবসেনার যুব সংগঠনের কর্মীরা থানায় গিয়ে এফআইআর দায়ের করে রানের বিরুদ্ধে। রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ করতেই রানে ইচ্ছাকৃতভাবে উস্কানিমূলক মন্তব্য করেছেন বলে অভিযোগ করে শিবসেনা।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ