ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • এবার তালেবানের আশা আন্তর্জাতিক স্বীকৃতির

    এবার তালেবানের আশা আন্তর্জাতিক স্বীকৃতির
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আফগানিস্তানের প্রেসিডেন্ট প্রাসাদের দখল নেওয়ার পর এবার তালেবানের আশা আন্তর্জাতিক স্বীকৃতির। ইসলামপন্থি গোষ্ঠীটির সাংস্কৃতিক কমিশনের জ্যেষ্ঠ সদস্য আবদুল কাহার বলখি মঙ্গলবার সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকাকে বলেন, তালেবান তাদের ‘বৈধ প্রতিনিধিত্বকারী’ শাসনের জন্য আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করলে, তা কূটনৈতিক সম্পৃক্ততা বৈশ্বিক নিরাপত্তা বাড়াতে সাহায্য করবে এবং আফগানদের দীর্ঘস্থায়ী রক্তঘাতী যুদ্ধের ভোগান্তি লাঘব হবে। 

    আবদুল কাহার বলখি বলেন, ‘আমরা বিশ্বাস করি, বিশ্বের কাছে সমঝোতার একটি অনন্য সুযোগ রয়েছে। কেবল আমাদের মোকাবিলা করার চ্যালেঞ্জের জন্য একত্রিত হওয়া নয় বরং সমগ্র মানবজাতি এবং বৈশ্বিক নিরাপত্তা থেকে শুরু করে জলবায়ু পরিবর্তনের মত চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। এটি আমাদের সমগ্র জনগণকে বাদ বা উপেক্ষা করে এগুলো অর্জন করা যাবে না।’

    তিনি আরও বলেন, ‘আমরা আশা করি, বিশ্বের দেশগুলো আফগান জনগণের বৈধ প্রতিনিধিত্বকারী সরকার হিসেবে আমাদের স্বীকৃতি দেবে। এই প্রতিনিধি সরকার অনেক প্রতিকূলতা সত্ত্বেও দীর্ঘ সংগ্রাম এবং বিপুল ত্যাগের বিনিময়ে সমগ্র জাতির সমর্থন নিয়ে বিদেশি দখলদারিত্ব থেকে আত্মনিয়ন্ত্রণের অধিকার অর্জন করেছে।’ দেশটির রাজধানী কাবুলে প্রবেশ এবং দেশটির ৩৪টি প্রদেশের ৩৩টির নিয়ন্ত্রণ নেওয়ার এক সপ্তাহ পরে এসব কথা বলেন তিনি। 
    অন্যদিকে, জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, তালেবান আল-কায়েদাসহ অন্যান্য চরমপন্থি গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে। এছাড়াও জাতিসংঘের কর্মকর্তারা তাদের প্রতিবেদনে তালেবান নিয়ন্ত্রিত এলাকায় দ্রুত বিচারে মৃত্যুদণ্ড কার্যকর এবং নারীদের ওপর নিষেধাজ্ঞার কথাও উল্লেখ করেছেন।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ