ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • কাশ্মীর পেতেই হাত মিলিয়েছেন তালেবান-ইমরান!

    কাশ্মীর পেতেই হাত মিলিয়েছেন তালেবান-ইমরান!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই (পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ)-এর নেত্রী নীলম ইরশাদ শেখ মন্তব্য করেছেন, আফগানিস্তান দখলের জন্য তালিবানকে সাহায্য করেছে ইসলামাবাদ। এর বিনিময়ে কাশ্মীর দখল করে পাকিস্তানের হাতে তুলে দেবে তালিবান।

    সম্প্রতি পিটিআই-এর ওই নেত্রীর এমন মন্তব্য ঘিরে বিতর্কের শুরু হয়েছে পাকিস্তানের রাজনীতিতে।


    মঙ্গলবার (২৪ আগস্ট) পাকিস্তানের একটি টিভি চ্যানেলের বিতর্কে নীলম বলেন, তালেবান বলেছে, তারা আমাদের পাশে রয়েছে এবং কাশ্মীরের মুক্তির জন্য আমাদের সাহায্য করবে। পাক গুপ্তচর সংস্থা আইএসআই প্রত্যক্ষভাবে আফগান তালেবানকে সাহায্য করেছে বলেও দাবি করেন তিনি।

    তিনি আরও বলেন, তালেবান জানিয়েছে, তাদের এবং কাশ্মীরের মানুষের সঙ্গে খারাপ আচরণ করেছে ভারত। এ কারণে ভারতের হাত থেকে কাশ্মীরকে মুক্ত করার জন্য পাকিস্তানের পাশে থাকবে তারা।

    প্রসঙ্গত, তালেবানের প্রতি সমর্থন জানালেও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সরকার তালেবানকে সামরিক মদতের কথা স্বীকার করেনি। গত ১৫ আগস্ট তালেবানরা কাবুল দখল করার পর ইমরান খান বলেছিলেন, আফগান জনতারা দীর্ঘদিন পর দাসত্বের শৃঙ্খল ভেঙে ফেললেন। তবে ইমরান খান এ বক্তব্যে তালেবানের নাম উচ্চারণ করেননি।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ