ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • বিতর্কিত মন্তব্যে গ্রেফতার ভারতের কেন্দ্রীয় মন্ত্রী

    বিতর্কিত মন্তব্যে গ্রেফতার ভারতের কেন্দ্রীয় মন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতের মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে সম্পর্কে অসম্মানজনক মন্তব্যের অভিযোগে গ্রেফতার করা হয়েছে বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানেকে। গত ২০ বছরের মধ্যে কোনো কেন্দ্রীয় মন্ত্রীর গ্রেফতারের ঘটনা ভারতে এটিই প্রথম। গত জুলাইতে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প উদ্যোগ মন্ত্রণালয়ের মন্ত্রী হন রানে। এ ঘটনায় বিজেপি ও শিবসেনা দলের নেতাকর্মীদের সংঘর্ষে উত্তাল হয়ে ওঠে মুম্বাইসহ বিভিন্ন এলাকা।

    এনডিটিভির খবরে বলা হয়েছে, সোমবার রায়গড়ে শিবসেনার মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেন মন্ত্রী রানে। জন আশীর্বাদ যাত্রা চলাকালে তিনি বলেন, ‘মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে জানেন না, কোন বছর ভারত স্বাধীনতা পেয়েছিল। এটা লজ্জার বিষয়। ১৫ আগস্ট ভাষণ দেওয়ার সময় তিনি অন্যদের জিজ্ঞাসা করেন, এবার স্বাধীনতার কত বছর। আমি যদি সেখানে থাকতাম, তাহলে তাকে কষে চড় মারতাম।’


    এই মন্তব্যের পর রানের বিরুদ্ধে মহারাষ্ট্রের বিভিন্ন জেলায় বিক্ষোভ করেছে ক্ষমতাসীন দল শিবসেনার নেতাকর্মীরা। তিনটি মামলা হয়েছে রানের বিরুদ্ধে। সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, রানের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৫৩ ও ৫০৫ ধারায় মামলা দায়ের করা হয়েছে। মহারাষ্ট্রের নাসিকেও সাইবার ক্রাইম বিভাগে শিবসেনার অভিযোগের ভিত্তিতে রানের বিরুদ্ধে এফআইআর করা হয়। এরপর রানেকে গ্রেফতারের নির্দেশ দেন পুলিশ কমিশনার দীপক পান্ডে। রানেকে গ্রেফতার করতে রওনা দেয় মহারাষ্ট্র পুলিশের একটি দল। এই ঘটনা ঘিরে উত্তাল হয়ে ওঠে মুম্বাই। কেন্দ্রীয় মন্ত্রীর বাড়ির বাইরে সংঘর্ষ হয়। মুম্বাইয়ে তার বাড়ির সামনে মারমুখী হয়ে ওঠে বিজেপি ও শিবসেনা সমর্থকরা। শিবসেনার এমপি বিনায়ত রাউত মন্ত্রী রানের অপসারণ দাবি করেছেন। তিনি বলেন, বিজেপি নেতৃত্বকে খুশি করতেই তিনি এ মন্তব্য করেছেন।

    এদিকে নারায়ণ রানের আগাম জামিনের আর্জি খারিজ করেছে হাইকোর্ট। মন্ত্রী রানে দাবি করেছেন যে, তিনি কোনো অপরাধ করেননি। তিনি জামিনের জন্য শীর্ষ আদালতে আপিল করতে পারেন বলে খবরে বলা হয়েছে।


    মন্ত্রী রানের রাজনৈতিক জীবন শুরু হয় শিবসেনা পার্টি থেকেই। ১৯৯০ সালে তিনি শিবসেনার এমএলএ হন। ২০০৫ সালে তিনি শিবসেনা থেকে পদত্যাগ করেন। এরপর তিনি কংগ্রেসে যোগ দিয়ে রাজ্যের মন্ত্রী হন। ২০১৭ সালে তিনি কংগ্রেস থেকে পদত্যাগ করে বিজেপিতে যোগ দেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ