ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বঙ্গোপসাগরে ৫ দিন ধরে সাগরে ভাসছেন ১৮ জেলে বরিশালে মিছিল নিয়ে এসে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণ কালাবদর ও তেতুলিয়া নদীতে রাতে কোটি কোটি টাকার অবৈধ বালু ব্যবসা, প্রশাসন নীরব পটুয়াখালী-ঢাকা রুটে ৫০ টাকা বাড়তি বাসভাড়া নেওয়ার অভিযোগ ভোলায় হাসপাতালে তীব্র সংকটে ওষুধ-সরঞ্জাম, শিশু ওয়ার্ডে পাঁচ গুণ রোগী ধেয়ে আসছে ‘ঘূর্ণিঝড় অর্ণব’, কখন কোথায় আঘাত হানবে? জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী
  • ঝালকাঠিতে মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময়

     ঝালকাঠিতে মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ম দূর করি, এ প্রতিপাদ্য নিয়ে ঝালকাঠিতে সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসন ও মৎস্য বিভাগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ সফল করার লক্ষে শনিবার সকাল ১১টায় জেলা প্রশাসকের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

    এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জোহর আলী। বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) প্রশান্ত কুমার দে ও জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) আহমেদ হাছান।

     জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। এতে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।  

    সভায় মৎস্য অধিদপ্তর থেকে জানানো হয়, আগামীকাল রবিবার থেকে মৎস্য সপ্তাহ শুরু হবে। এ উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। সকালে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে মৎস্য সপ্তাহের উদ্বোধন করবেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের মুখপাত্রা ও ঝালকাঠি-২ আসনের সদস্য সদস্য আমির হোসেন আমু। সপ্তাহব্যাপী কর্মসূচিকে সফল করার আহ্বান জানান জেলা প্রশাসক। 
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ