ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • কাবুলে হামলার পরিকল্পনাকারী ড্রোন হামলায় নিহত : যুক্তরাষ্ট্র

    কাবুলে হামলার পরিকল্পনাকারী ড্রোন হামলায় নিহত : যুক্তরাষ্ট্র
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আফগানিস্তানে ড্রোন হামলা চালিয়ে আইএস-কের এক সদস্যকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। পেন্টাগন বলেছে, ওই ব্যক্তি কাবুল বিমানবন্দরে বৃহস্পতিবারের হামলার পরিকল্পনাকারী। 

    শুক্রবার আফগানিস্তানের পূর্বাঞ্চলের প্রদেশ নানগরহরে আইএস-কে (ইসলামিক স্টেট-খোরসান) গোষ্ঠীর সন্দেহভাজন সদস্যের ওপর ড্রোন হামলা চালায় যুক্তরাষ্ট্র। দেশটির সামরিক দফদর পেন্টাগনের তথ্য অনুযায়ী, ওই ব্যক্তি কাবুল বিমানবন্দরে ভয়াবহ হামলার পরিকল্পনাকারী। তবে হামলায় তিনি সরাসরি জড়িত ছিলেন কি না, তা জানা যায়নি। 

    কাবুল বিমানবন্দরের বাইরে বৃহস্পতিবার এক বোমা হামলায় ১৬৯ জন আফগান নাগরিক ও ১৩ মার্কিন সেনা প্রাণ হারান।
    এদিকে ইউএস সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র বিল উরবার জানান, ড্রোন হামলায় কোনো বেসামরিক নাগরিক নিহত হননি। এর আগে কাবুল হামলায় জড়িতদের বের করে বদলা নেওয়ার অঙ্গীকার করেন মার্কিন প্রেসিডেন্ট। 

    সংবাদ সম্মেলনে বাইডেন বলেন, যারা এই ঘটনা ঘটিয়েছে, তাদের বিরুদ্ধে আঘাত হানবে মার্কিন সেনা। তাদের চরম জবাব দেওয়া হবে। তিনি আইএস-কের স্থাপনা ও নেতাদের ওপর হামলা চালানোরও নির্দেশ দেন।

    তার আগে বোমা হামলার পর আইএস-কে ঘটনার দায় স্বীকার করে। তারা হামলা চালাতে পারে এমন আশঙ্কা করে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা আগেই সতর্ক করেছিল।

    সূত্র : ডয়চে ভেলে 


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ